টাঙ্গাইল ০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৪৬ বার পড়া হয়েছে

কালিহাতীতে আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিল্যাব হসপিটাল, টাঙ্গাইল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মোহাম্মদ ফারুক হোসেন।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নং নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা রহমান, কালিহাতী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ এবং মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আফজাল হোসেন মোল্যাহ্।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি মো. আশরাফ হোসেন মোল্যাহ্। তিনি কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬