টাঙ্গাইল ০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি দাঁড়াতে পারে না: শিক্ষা উপদেষ্টা

নাহিদ খান
  • প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ৩১৩ বার পড়া হয়েছে

কালিহাতী (টাঙ্গাইল): প্রকৃত মেধাবীরাই ভবিষ্যতে মূল্যায়িত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে একটি মানসম্মত ও কার্যকর কাঠামোর মধ্যে নিয়ে আসা হয়েছে। গতানুগতিকভাবে জিপিএ-৫ বা গোল্ডেন মার্ক প্রদানের প্রবণতা কমিয়ে প্রকৃত মেধা, সৃজনশীলতা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুই গুণীজনকে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চলতি শিক্ষাবর্ষে শুদ্ধ বানান ও উন্নত মানের প্রকাশনার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পাঠ্যবই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এতে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষাসামগ্রী পাবে এবং শিক্ষার গুণগত মান আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসান।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমির হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা সাঈদ সিদ্দিকী এবং মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজসেবক সাইফুল হক সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ব্যাংকার আবুল কাশেম চৌধুরী।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব এবং সাবেক প্রধান শিক্ষক মোঃ আফরোজ হোসেন সিদ্দিকীকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি দাঁড়াতে পারে না: শিক্ষা উপদেষ্টা

প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬