টাঙ্গাইল ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীতে তোফাজ্জল হোসেন মাস্টারকে পরিবহণ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৩ মে ২০২৬
  • / ১৫৭ বার পড়া হয়েছে

নরসিংদীতে তোফাজ্জল হোসেন মাস্টারকে পরিবহণ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা

বশির আহমদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দ।

রোববার (৩ মে) সকালে নরসিংদী জেলা মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিদের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন পরিবহণ মালিক সমিতির নেতারা। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মো. সারোয়ার হোসেন মৃধা।

অনুষ্ঠানে সারোয়ার হোসেন মৃধা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তোফাজ্জল হোসেন মাস্টার দীর্ঘদিন ধরে নরসিংদীর রাজনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সেবার পরিধি বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একইসাথে পরিবহণ খাতের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নে তার সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) আব্দুল ওয়াহাব রাশেদ, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী নূর-ই-ইলহাম, জেলা তাতী দলের সভাপতি হুমায়ুন কবির কামাল এবং আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হক ভুঁইয়া।

এছাড়াও অনুষ্ঠানে নরসিংদী জেলা শ্রমিক ইউনিয়ন, নির্যাতিত ড্রাইভার ঐক্য সংগঠন এবং বাংলাদেশ ড্রাইভার ঐক্য কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সারোয়ার হোসেন মৃধা বলেন, “তোফাজ্জল হোসেন মাস্টার একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করায় নরসিংদীর সর্বস্তরের মানুষ তাকে সাদরে গ্রহণ করেছেন। আমরা পরিবহণ মালিকরা তার পাশে থেকে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করবো।”

“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হয়েছে, তা আমাদের পথ দেখায়। আমি সেই আদর্শ ধারণ করেই জনগণের কল্যাণে কাজ করতে চাই। একইসঙ্গে তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।”

জবাবে বক্তব্যে তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, “আমি নরসিংদীর মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে চাই। জেলা পরিষদকে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করাই আমার লক্ষ্য। পরিবহণ খাত জেলার অর্থনীতি ও মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ—এই খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”

“দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চাই। জনগণের কল্যাণই আমাদের মূল লক্ষ্য, আর সেই লক্ষ্য অর্জনে আমি সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানের শেষপর্যায়ে উপস্থিত নেতৃবৃন্দ তোফাজ্জল হোসেন মাস্টারের সার্বিক সাফল্য কামনা করেন এবং নরসিংদীর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে তোফাজ্জল হোসেন মাস্টারকে পরিবহণ মালিক সমিতির ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত : রবিবার, ৩ মে ২০২৬