নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত আহত শতাধিক যাত্রী, চার সদস্যের তদন্ত কমিটি গঠন
- প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত আহত শতাধিক যাত্রী, চার সদস্যের তদন্ত কমিটি গঠন
গৌতম কুমার মহন্ত, নওগাঁঃ নওগাঁর পাশ্ববর্তী বগুড়া জেলার সান্তাহার রেলওয়ে জংশনের অদুরে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামে এ ট্রেন ঘটনা ঘটেছে।
১৮ মার্চ বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বেলা ২ টার দিকে ওইস্থানে লাইনচ্যুত হয়। এ ট্রেন দুর্ঘটনায় ৯টি কোচ লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের ছাঁদে এবং কোচে থাকা শতাধিক যাত্রী আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান। স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে ট্রেনটিতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি যাত্রী ছিল।
অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে নারির টানে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হলে ট্রেনের যাত্রীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এঘটনায় অনেকের হাত-পা ভেঙে যাওয়াসহ মাথা ফেটে যায়। দুর্ঘটনার সাথে সাথেই স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার আগে ওইস্থানে রেল লাইনের সামনে সতর্ক সংকেত হিসেবে লাল পতাকা (রেড ফ্ল্যাগ) উড়ানো ছিল। তবে ট্রেন চালক সেটি খেয়াল না করায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।
দূর্ঘটনায় আহতদের নওগাঁ সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে, ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। নওগাঁ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মহসিন বলেন, ট্রেন দূর্ঘটনায় এ পর্যন্ত ৫০ জনের অধিক রোগী এখানে এসেছে।
এদের মধ্যে ১৮ থেকে ২০ জনের হাত-পা ভাঙ্গাসহ মাথা ফেটে যাওয়া রোগী ভর্তি করা হয়েছে। আহত অন্যান্য রোগীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ দূর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করার কাজ চলছে।



















