টাঙ্গাইল ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতী উপজেলা পরিষদে দায়িত্ব পালনে মোহর আলীকে দেখতে চায় এলাকাবাসী

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / ১৬৭ বার পড়া হয়েছে

কালিহাতী উপজেলা পরিষদে দায়িত্ব পালনে মোহর আলীকে দেখতে চায় এলাকাবাসী

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সর্বস্তরের জনগণের মধ্যে জননেতা মোহর আলীকে উপজেলা পরিষদের দায়িত্বে দেখতে চাওয়ার প্রবণতা ক্রমেই জোরদার হচ্ছে। উন্নয়নমুখী নেতৃত্ব, সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর পূর্ব অভিজ্ঞতার কারণে অনেকেই তাঁকে উপজেলার প্রশাসনিক দায়িত্বে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় মোহর আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিহাতী উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৪নং নারান্দিয়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি সুনাম অর্জন করেন। পাশাপাশি তিনবার স্বর্ণপদকপ্রাপ্ত সফল চেয়ারম্যান হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন।

তাঁর নেতৃত্বে ইউনিয়নে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা জানান।
মোহর আলী বলেন, বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় তিনি রাজনৈতিক প্রতিহিংসা ও নানা নির্যাতনের শিকার হয়েছেন। একাধিক মামলা ও প্রশাসনিক চাপ সত্ত্বেও তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে গেছেন এবং জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

তিনি আরও বলেন, “কালিহাতী উপজেলার সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনবান্ধব পরিষদ গঠনই আমার লক্ষ্য। এলাকাবাসীর প্রত্যাশা পূরণে সবসময় কাজ করতে চাই।”
এদিকে, উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, মোহর আলীর অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততা তাকে উপজেলা পরিষদের দায়িত্ব পালনে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতী উপজেলা পরিষদে দায়িত্ব পালনে মোহর আলীকে দেখতে চায় এলাকাবাসী

প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ ২০২৬