টাঙ্গাইল ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস পালিত নওগাঁয় নয় দিনব্যাপী জগন্নাথ  দেবের রথযাত্রা উৎসব শুরু নরসিংদীতে নদীতে ডুবে একসঙ্গে ৪ শিশুর মৃত্যু এলজিইডি উপজেলা প্রকৌশলী কালিহাতীর কারিশমা কাল্পনিক প্রকল্পের নামে ১০ লাখ টাকা আত্মসাৎ! কালিহাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত ১  আহত ২ শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা; চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে সদরের ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীর মাধবদীতে শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্যামেরায় ধর পড়ল ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে কৃষিপ্রতিমন্ত্রী করতে দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীর রায়পুরায় পলাশতলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে মিলন ভুইয়া ও আওলাদ হোসেনকে দেখতে চায় স্থানীয়রা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ১২৯ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় পলাশতলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে মিলন ভুইয়া ও আওলাদ হোসেনকে দেখতে চায় স্থানীয়রা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মিলন ভুইয়া এবং সাধারণ সম্পাদক পদে আওলাদ হোসেনকে দেখতে চায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। এ বিষয়ে দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে পলাশতলী ইউনিয়নে বিএনপির কার্যক্রম চালিয়ে আসছেন মিলন ভুইয়া ও আওলাদ হোসেন। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে তারা অতীতে একাধিকবার রাজনৈতিক নিপীড়ন, মামলা-হামলা ও হয়রানির শিকার হয়েছেন। এমনকি বিভিন্ন সময় কারাভোগও করতে হয়েছে তাদের। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও দীর্ঘ সময় আত্মগোপনে থেকেও তারা দলীয় কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন বলে দাবি করেন স্থানীয় নেতাকর্মীরা।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও দলীয় আদর্শের প্রতি নিষ্ঠার কারণে পলাশতলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে এই দুই নেতাকে দেখতে চান তারা। তাদের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝেও মিলন ভুইয়া ও আওলাদ হোসেনের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাই পলাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও সুসংগঠিত হবে এবং জনগণের সেবামূলক কার্যক্রম জোরদার হবে বলে মনে করেন তারা।
এদিকে মিলন ভুইয়া ও আওলাদ হোসেন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির নেতৃত্বে পলাশতলী ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে একটি বসবাসযোগ্য ও আধুনিক পলাশতলী ইউনিয়ন গড়ে তুলতে চান তারা।
তারা আরও বলেন, দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন।
শেষে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দলীয় নেতৃত্ব তৃণমূলের এই প্রত্যাশার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং পলাশতলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে যোগ্য ও পরীক্ষিত নেতাদের দায়িত্ব প্রদান করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর রায়পুরায় পলাশতলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে মিলন ভুইয়া ও আওলাদ হোসেনকে দেখতে চায় স্থানীয়রা

প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬