টাঙ্গাইল ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

আন্ত:নদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই সে বিষয়ে খেয়াল রাখতে হবে: ড. মঈন খান

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ২২২ বার পড়া হয়েছে

আন্ত:নদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই সে বিষয়ে খেয়াল রাখতে হবে: ড. মঈন খান

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, কৃষি প্রধান বাংলাদেশের কৃষিকে উর্বর করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই কোদাল হাতে তুলে নিয়েছিলেন। তেমনি বর্তমান প্রধানমন্ত্রী কথায় নয়,কাজে বিশ্বাসী। বর্তমান পৃথিবীতে পানির সরবরাহ-প্রবাহ ঠিক রাখতে না পারলে মানবসভ্যতা বিপদের সম্মুখীন হবে।

সেই কথা বিবেচনায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে এক মাসের মাথায় এই কার্যক্রম হাতে নিয়েছেন। সেই সাথে বিশ্ব স্বীকৃত আন্ত:নদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সীমান্তের উপর বাঁধ দিয়ে জলপ্রবাহ বন্ধ করে রাখা হলে লবনাক্ততার জন্য বাংলাদেশের ভূমির উর্বরতা নষ্ট হবে। সেজন্য জলের প্রবাহ স্বাভাবিক রাখা অতিব গুরুত্বপূর্ণ। তিনি সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মহিষাখালী খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যান মাননীয় মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল (এমপি) বলেন, কৃষকের জমিতে সেচসহ অধিক উৎপাদন বৃদ্ধি করতে কৃষকের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারায় বর্তমান প্রধানমন্ত্রীন নেতৃত্বে খাল খনন শুরু হয়েছে। এই খাল খনন কোন লোক দেখানো নয়, এটি জনগণের প্রকৃত কাজে লাগবে। আগামী বর্ষার আগেই কৃষকরা এই খালের শতভাগ সুফল পাবে। পূর্বের সরকারের সমালোচনা নয়, আমরা জনগণের জন্য ভালকিছু করতে চাই।

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল। পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মাহমুদা বেগম।

এছাড়াও অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি বিজি রশিদ নওশের, জেলা বিএনপি’র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, বাংলাদেশ ট্রাকবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন মৃধা,পলাশ বিএনপির যুগ্ম আহবায়ক বাহাউদ্দিন মিলটন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল সরকার দুলুন,বেলাব উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব,জেলা যুবদলের সাধারন সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান।

স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দেশব্যাপী খাল খনন ও পুন:খননের অংশ হিসেবে উদ্বোধনী দিনে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মহিষাখালী খালটি খনন কার্যক্রমের সূচনা করা হয়। এই কর্মসূচীর অংশ হিসেবে জেলার ২৮৫টি গুরুত্বপূর্ন খাল খনন ও পূন:খনন কার্যক্রম পরিচালিত হবে বলেও জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আন্ত:নদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই সে বিষয়ে খেয়াল রাখতে হবে: ড. মঈন খান

প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ ২০২৬