টাঙ্গাইল ০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

জুলাই অভ্যুত্থানের চেতনায় সকল শ্রেণী-পেশা ও ধর্ম-বর্ণের মানুষের শান্তি সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াতে ইসলামী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক

নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ৫৪৪ বার পড়া হয়েছে

জুলাই অভ্যুত্থানের চেতনায় সকল শ্রেণী-পেশা ও ধর্ম-বর্ণের মানুষের শান্তি সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াতে ইসলামী
অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক

টাঙ্গাইলের কালিহাতিতে  জুলাই অভ্যুত্থানের চেতনায় সকল শ্রেণী-পেশা ও ধর্ম-বর্ণের মানুষের শান্তি, সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করছে এবং করবে। কৃষক-শ্রমিক, কুলি-মজদুর, ব্যবসায়ী-চাকুরিজীবি, মুসলিম-হিন্দু-বৌদ্ধ সকলেই যেন নিরাপদে, সমান সম্মান, অধিকার ও ন্যায় বিচার নিয়ে বাঁচতে পারে এমন একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী। জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকীতে কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামীর গণ-মিছিল শেষে বাসস্ট্যান্ড চত্ত্বরের সমাবেশে কথাগুলো বলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, টাঙ্গাইল জেলা নায়েবে আমীর কালিহাতী আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।
এসময় তিনি আরও বলেন, কল্যাণকর রাষ্ট্র যেখানে থাকবেনা ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি-দখলদারিত্ব, সন্ত্রাস-মাদক, নারীর প্রতি সহিংসতা, বৈষম্য, পরিবেশ বিপর্যয় করে বালু-মাটি উত্তোলন, পরিবেশ দূষণকারী কল-কারখানা। হাজার-হাজার মানুষ খুন-গুম, আয়নাঘরে বন্দি থেকেছেন, মা-বোনেরা নির্যাতন সহ্য করেছেন, জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। শিবিরের ভাইদের হত্যা-গুম ও পঙ্গু করা হয়েছে। এতো অত্যাচারের পর জুলাই বিপ্লবে হাজার-হাজার ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আন্দোলন সফল ও জালিম সরকারের পতন হয়েছে। এরপরও আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের যুদ্ধ অন্যায়-জুলুম, অত্যাচার-চাঁদাবাজি, ঘুষ-দুর্নীতি, গুম-হত্যার আমাদের সংগ্রাম অবিরাম চলবে। এ যুদ্ধ কোনও ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, এ সংগ্রাম যাবতীয় অন্যায় ও অপরাধের বিরুদ্ধে, প্রতিটি মানুষকে নিরাপদ ও সুখ-শান্তিতে বসবাস নিশ্চিত করতে। আমরা খুনা-খুনি, মারামারি, হিংসা-বিদ্ধেষ, চুরি-ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি বরদাশত করবো না। এসময় তিনি জনপ্রশাসন ও পুলিশ বাহিনীকে নিরপেক্ষতা বজায়, আইনের মর্যাদা ও মানুষের অধিকার রক্ষা করতে ও ঘুষ-দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানান।
এর আগে আজ ৫ আগস্ট মঙ্গলবার সকালে সাড়ে ৮ টায় জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে উপজেলা জামায়াতের গণ-মিছিল কালিহাতী শাজাহান সিরাজ কলেজ গেইট থেকে শুরু হয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্ত্বরে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী এসএম এনামুল হকের সঞ্চালনায় বিভিন্ন ইউনিয়ন ও পৌর জামায়াত, যুব ও শ্রমিক বিভাগের সভাপতি-সেক্রেটারী, ছাত্রশিবির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহন করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাই অভ্যুত্থানের চেতনায় সকল শ্রেণী-পেশা ও ধর্ম-বর্ণের মানুষের শান্তি সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াতে ইসলামী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক

প্রকাশিত : মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫