টাঙ্গাইল ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদী মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নরসিংদীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন খায়রুল কবির খোকন এমপি “নরসিংদীতে টিআরসি নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত” টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের ঐতিহ্যবাহী আগচারান গ্রামে প্রবাসীদের উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে রায়পুরায় মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল নরসিংদীর সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও এমপি লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান ও আশরাফউদ্দিন বকুল এমপিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের ঝড় রায়পুরার মির্জানগরে অবহেলিত সড়ক মেরামত, নিজস্ব অর্থায়নে এগিয়ে এলেন ডা. ফরিদ আহমেদ নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসন টাঙ্গাইলে প্রাইভেটকার থেকে ১ হাজার ২৮৯ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদী মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

নরসিংদী মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বশির আহমদ মোল্লা,ভ্রাম্যমান প্রতিনিধি :
নরসিংদী মুক্ত দিবস (১২ ডিসেম্বর), শহিদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নরসিংদী প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৩ নভেম্বর) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নরসিংদীর
জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। সভাটি সঞ্চালনা করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান।

এ সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী পৌরপ্রশাসক,মোঃ সফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সজিব শাহরীন, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারওয়ার মৃধা,নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আউয়াল মিয়া।
এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা,
বীর মুক্তিযোদ্ধাগণ, নরসিংদী জেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় নরসিংদী মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ও বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

সভায় দিবসগুলোর ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান যথাযথভাবে স্মরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সব পক্ষের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানগুলো সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে জাতীয় এই গুরুত্বপূর্ণ দিবসগুলোর আয়োজন সফল করার আহ্বান জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদী মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬