টাঙ্গাইল ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
“নরসিংদীতে টিআরসি নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত” টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের ঐতিহ্যবাহী আগচারান গ্রামে প্রবাসীদের উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে রায়পুরায় মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল নরসিংদীর সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও এমপি লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান ও আশরাফউদ্দিন বকুল এমপিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের ঝড় রায়পুরার মির্জানগরে অবহেলিত সড়ক মেরামত, নিজস্ব অর্থায়নে এগিয়ে এলেন ডা. ফরিদ আহমেদ নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসন টাঙ্গাইলে প্রাইভেটকার থেকে ১ হাজার ২৮৯ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫ কালিহাতীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ পাইকড়া উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন, নিয়মিত মুসল্লিদের সম্মাননা প্রদান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

“নরসিংদীতে টিআরসি নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত”

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে

“নরসিংদীতে টিআরসি নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত”

বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি:

নরসিংদীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার নরসিংদী পুলিশ লাইন্সে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এ নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির সুযোগ নেই। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, নিয়োগ কার্যক্রমের মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী প্রত্যেক পুলিশ সদস্যকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, যাতে পুরো নিয়োগ প্রক্রিয়া সুশৃঙ্খল ও প্রশ্নমুক্তভাবে সম্পন্ন করা যায়।

এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

“নরসিংদীতে টিআরসি নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত”

প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর ২০২৬