টাঙ্গাইল ১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসন টাঙ্গাইলে প্রাইভেটকার থেকে ১ হাজার ২৮৯ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫ কালিহাতীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ পাইকড়া উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন, নিয়মিত মুসল্লিদের সম্মাননা প্রদান চট্টগ্রাম ডিওএইচএস ফ্ল্যাটে প্রথমবার শতভাগ সৌরবিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপ দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন মারিয়াম পাঞ্জুমুন্সী মারকাজুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার হয়েছে: খায়রুল কবির খোকন চট্টগ্রাম ডিওএইচএস পরিষদে মাইশা পাওয়ার টেক বিডির উদ্যোগে সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে গুরুত্বপুন: আলোচনা সভা কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসন

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে

নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসন

বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি :

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর নেতৃত্বে শিবপুর পৌরসভা এলাকার জনবহুল ইটাখোলা-মঠখোলা সড়কের (বান্দারদিয়া ডিসি রোড) পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি পরিত্যক্ত ডোবা ও ময়লার ভাগাড়কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার -পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছেন শিবপুর উপজেলা প্রশাসন। পরিবেশ রক্ষা ও জনসাধারণের হাঁটাচলার সুব্যবস্থা নিশ্চিত করতে নেওয়া তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়,
নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর নেতৃত্বে শিবপুর পৌরসভার বান্দারদিয়া ডিসি রোড এলাকাটি অত্যন্ত জনবহুল এবং ব্যস্ততম একটি সড়ক। তবে সড়কটির ঠিক পাশেই দীর্ঘদিন ধরে একটি পরিত্যক্ত ডোবা ও ময়লার ভাগাড় থাকায় তীব্র দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রবে চরম ভোগান্তি পোহাতে হতো পথচারী ও স্থানীয় বাসিন্দাদের। এতে এলাকার স্বাভাবিক পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছিল।

​বিষয়টি নজরে আসার পর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন ও শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান স্থানটিকে পরিচ্ছন্ন ও জনবান্ধব করে তোলার পরিকল্পনা গ্রহণ করেন। উদ্যোগের অংশ হিসেবে ডোবা ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে জায়গাটি পরিষ্কার করা হচ্ছে। পরবর্তীতে ডোবার চারপাশ সংস্কার করে সাধারণ মানুষের হাঁটাচলার জন্য করা হবে। এ ছাড়া স্থানটির সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চারপাশে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব গাছ লাগানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

​উপজেলা প্রশাসনের এমন জনবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সচেতন মহল।

​এ বিষয়ে শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সামিউর রহমান জানান,দীর্ঘদিন ধরে ডোবাটি পরিত্যক্ত অবস্থায় আছে তাই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসন

প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬