পাইকড়া উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন, নিয়মিত মুসল্লিদের সম্মাননা প্রদান
- প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
পাইকড়া উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন, নিয়মিত মুসল্লিদের সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক:
আলহামদুলিল্লাহ, টাঙ্গাইলের পাইকড়া উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের উন্নয়নকল্পে ১৩তম বার্ষিক ওয়াজ ও মাহফিল গত ১৩ নভেম্বর ২০২৬ ইং, শুক্রবার, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
পাইকড়া উত্তরপাড়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং পাইকড়া উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের সৌজন্যে আয়োজিত এ মাহফিলে মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী মুসল্লিদের বিশেষ সম্মাননা উপহার প্রদান করা হয়।
সমাজে ধর্মীয় অনুশাসন চর্চা, মসজিদমুখী হওয়ার আগ্রহ বৃদ্ধি এবং নিয়মিত নামাজ আদায়ে অন্যদের উৎসাহিত করার লক্ষ্যে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা উপহারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—
১. আলহাজ্ব মোঃ ইয়াসিন আলী খান। ২. মোঃ আবু হানিফ আলী। ৩. মোঃ হেলাল মিয়া। ৪. মোঃ শাহজাহান মিয়া। ৫. মোঃ কিসমত আলী। ৬. মোঃ আকবর আলী খান (পলু)। ৭. মোঃ মাহমুদ আলী।
এছাড়াও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় পাইকড়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মিছবাহ সাহেবকে। একই সঙ্গে মরহুম মহিউদ্দিন খান রতন সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্মরণেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা, মসজিদের উন্নয়ন এবং সমাজের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভালো কাজের অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
পৃষ্ঠপোষকতা ও বাস্তবায়নে:
পাইকড়া উত্তরপাড়া সমাজকল্যাণ ফাউন্ডেশন।
আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিল সফল করতে সহযোগিতাকারী সকল মুসল্লি, এলাকাবাসী, অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
মহান আল্লাহ তাআলা সকলের নেক আমল কবুল করুন এবং মসজিদের উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার তাওফিক দান করুন। আমিন।



















