টাঙ্গাইল ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
চট্টগ্রাম ডিওএইচএস পরিষদে মাইশা পাওয়ার টেক বিডির উদ্যোগে সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে গুরুত্বপুন: আলোচনা সভা কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার ধানগড়া ইয়ং রাইডার্স ক্লাবের উদ্যোগে-বেহুলা লক্ষিন্দর- মফিজ ও তার দল নরসিংদীর শিবপুরের ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিকতায় মুগ্ধ বৃদ্ধা, ভালোবাসার আবেগঘন দৃশ্য ছুঁয়েছে সবার হৃদয় নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন। কালিহাতীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আতোয়ার ও মানিক গ্রেফতার নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ বিতর্কিত বক্তা তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আমানুল্লাহ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায়, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মঞ্জুরুল ইসলামের তত্ত্বাবধানে এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

বুধবার (১১ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে কালিহাতী থানার এএসআই (নিরস্ত্র) তপন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল গল্ফ-৭১ ডিউটিতে থাকা অবস্থায় এলেঙ্গা পৌরসভার আকবর কালার প্রিন্ট দোকানের সামনে ঢাকা মুখী সার্ভিস লেনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় আমানুল্লাহ মিয়াকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আমানুল্লাহ মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিমুল কান্দি (ইমামের চর) গ্রামের মৃত আব্দুর রহমান ও মৃত জহুরা বেগমের ছেলে।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কালিহাতী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তারিখ: ১২ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬