টাঙ্গাইল ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
এ দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার নরসিংদী মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নরসিংদীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন খায়রুল কবির খোকন এমপি “নরসিংদীতে টিআরসি নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত” টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের ঐতিহ্যবাহী আগচারান গ্রামে প্রবাসীদের উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে রায়পুরায় মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল নরসিংদীর সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও এমপি লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান ও আশরাফউদ্দিন বকুল এমপিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের ঝড় রায়পুরার মির্জানগরে অবহেলিত সড়ক মেরামত, নিজস্ব অর্থায়নে এগিয়ে এলেন ডা. ফরিদ আহমেদ নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

ঘুষের টাকা না পেয়ে হয়রানীর অভিযোগ ভূঞাপুরের ওসি রেজাউলের বিরুদ্ধে

নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ১০৭ বার পড়া হয়েছে

ঘুষের টাকা না পেয়ে হয়রানীর অভিযোগ ভূঞাপুরের ওসি রেজাউলের বিরুদ্ধে

​নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল: ঘুষের টাকা না পেয়ে টাঙ্গাইলের ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানীর গুরুতর অভিযোগ উঠেছে।
তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি ও ঘুষ বাণিজ্যের গুঞ্জন পুরো উপজেলাজুড়ে চাউর হলেও হয়রানির ভয়ে স্থানীয়দের অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না। সম্প্রতি ঘাটাইলের এক ভুক্তভোগী ব্যবসায়ী এই বিষয়ে অভিযোগ তুলেছেন।
​ভুক্তভোগী ও অনুসন্ধানে জানা যায়, গত ৪ অক্টোবর ঘাটাইল উপজেলার বাসিন্দা মোঃ রিপন খন্দকার ভূঞাপুরের মাটি কাটা বালুরঘাট থেকে রশিদের মাধ্যমে বৈধভাবে এক ড্রাম ট্রাক প্লাস্টার বালি (মোটা বালি) ক্রয় করেন। ওই দিন রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ছাব্বিশা রেলগেটের নিকট পৌঁছালে ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম ট্রাকটি থামিয়ে থানায় নিয়ে যান। খবর পেয়ে গাড়ির মালিক রিপন খন্দকার দ্রুত থানায় গিয়ে রাতভর অনুনয়-বিনয় করলেও ওসি গাড়ি ছাড়তে অস্বীকৃতি জানান।
​গাড়ির মালিক রিপন খন্দকার বলেন, “আমি একজন শিক্ষিত বেকার যুবক, এই গাড়িটির ভাড়াই আমার সংসারের একমাত্র উপার্জনের সম্বল। বৈধ কাগজপত্র ও বালি ক্রয়ের রশিদ থাকা সত্ত্বেও ওসি স্যার বলেন—‘ড্রাম ট্রাক মানেই অবৈধ ভিটি বালি’। এক পর্যায়ে তিনি গাড়ি ছাড়ার বিনিময়ে আমার কাছে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে গাড়ি আটক রেখে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। পরদিন ৫ অক্টোবর দুপুর পর্যন্ত আকুতি জানালেও তিনি টাকা ছাড়া গাড়ি ছাড়বেন না বলে সাফ জানিয়ে দেন।
​গাড়ির চালক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪ অক্টোবর রাতেই বালি লোড করে ফেরার পথে ছাব্বিশা এলাকা থেকে ওসি নিজে গাড়িটি আটক করে থানায় নিয়ে যান।
​অনুসন্ধানে দেখা যায়, চাহিদামতো ঘুষের টাকা না পেয়ে ওসি রেজাউল করিম টাঙ্গাইল ট্রাফিক পুলিশকে খবর দিয়ে মামলার ব্যবস্থা করেন। তবে নথিপত্রে রাত ১০টার আটকের ঘটনা গোপন করে পরদিন ৫ অক্টোবর বিকেল ৩:৪৯ মিনিটে মামলা দেখানো হয়। শুধু তা-ই নয়, ছাব্বিশা রেলগেট থেকে গাড়ি আটক করা হলেও এজাহারে ঘটনাস্থল দেখানো হয়েছে টাঙ্গাইলের নিরালা মোড়।
​এ নিয়ে স্থানীয় সচেতন মহলের মনে নানামুখী প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের বক্তব্য—যদি অপরাধ হয়েই থাকে তবে ৪ তারিখ রাতে আটক গাড়ি কেন ৫ তারিখ বিকেল পর্যন্ত থানায় আটকে রাখা হলো? এই দীর্ঘ সময় কি তবে ঘুষের দরকষাকষির জন্যই ব্যবহার করা হয়েছিল?
​ঘটনাটি জানাজানি হওয়ার পর ভূঞাপুর ও আশপাশের এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। একজন শিক্ষিত বেকার যুবককে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে ক্ষুব্ধ ভূঞাপুরবাসী দ্রুত উক্ত ওসির বিরুদ্ধে কঠোর ও কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
​এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের নিকট জানতে চাওয়া হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘুষ দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ড্রাম ট্রাকে অবৈধভাবে বালি পরিবহন করা হচ্ছিল। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই ট্রাফিক বিভাগকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মের বাইরে কোনো কাজ করা হয়নি।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঘুষের টাকা না পেয়ে হয়রানীর অভিযোগ ভূঞাপুরের ওসি রেজাউলের বিরুদ্ধে

প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬