টাঙ্গাইল ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে পুনরুজ্জীবিত করবে: এলজিআরডি কালিহাতীতে প্রটেকটিভ ইসলামী লাইফ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ বদলি হয়েও থামেনি যাতায়াতের অভিযোগ, কনস্টেবল আনোয়ারকে ঘিরে নানা প্রশ্ন টাঙ্গাইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ নরসিংদীর রায়পুরায় অলিপুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে চায়ের দোকানের আড্ডায় সহ বিভিন্ন আলোচনায় সরগরম জনপ্রিয় মহিলা নেত্রী দোয়া ও সমর্থন প্রত্যাশী আরফিনা আসাদ নরসিংদীর রায়পুরায় সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০বছর পূর্তি: পুনর্মিলনীর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় বর্ণাঢ্য ব্যাপক গ্রহনকরার গ্রহন নরসিংদীর মদনপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ময়লা আর্বজনা, বিশাল বর্জ্যের স্তূপ,খানাখন্দে ভরা সড়ক যেন মৃত্যুফাঁদ বিভিন্ন মিডিয়ায় এত প্রচারের পরও কোন টনক নড়ছে না কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর শুভ উদ্বোধন কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল। নরসিংদীতে ৫৩তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে প্রটেকটিভ ইসলামী লাইফ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

কালিহাতীতে প্রটেকটিভ ইসলামী লাইফ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রটেকটিভ ইসলামী লাইফ বৃত্তি ২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রটেকটিভ ইসলামী লাইফ বৃত্তি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা, টাঙ্গাইল ডিজিটাল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ, এম. এস. এস., বি. এড.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবু সায়েম আল সালাউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলাইমান এর প্রতিনিধি সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবু নাসের এবং প্রটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উন্নয়ন প্রশাসন মোহাম্মদ মিজানুর রহমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রটেকটিভ লাইফ ইন্স্যুরেন্স (মেট্রো প্রকল্প)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদুল আলম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রটেকটিভ ইসলামী লাইফ বৃত্তি পরিচালনা কমিটির পরিচালক মোহাম্মদ কাসেম মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সৈয়দ মহসীন হাবীব সবুজ বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে উৎসাহ ও স্বীকৃতির প্রয়োজন রয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই অর্জন তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
প্রধান আলোচক মোহাম্মদ জাহিদুল আলম ভূঁইয়া বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভার বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব গুণ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারবে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে প্রটেকটিভ ইসলামী লাইফ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬