টাঙ্গাইল ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদী মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নরসিংদীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন খায়রুল কবির খোকন এমপি “নরসিংদীতে টিআরসি নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত” টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের ঐতিহ্যবাহী আগচারান গ্রামে প্রবাসীদের উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে রায়পুরায় মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল নরসিংদীর সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও এমপি লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান ও আশরাফউদ্দিন বকুল এমপিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের ঝড় রায়পুরার মির্জানগরে অবহেলিত সড়ক মেরামত, নিজস্ব অর্থায়নে এগিয়ে এলেন ডা. ফরিদ আহমেদ নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসন টাঙ্গাইলে প্রাইভেটকার থেকে ১ হাজার ২৮৯ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ

নাহিদ খান
  • প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮৮ বার পড়া হয়েছে

Oplus_131072

টাঙ্গাইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সুরমান আলীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে সদর উপজেলার গালা ইউনিয়নে সাবেক সংসদ সদস্য ছোট মনিরের পরিত্যক্ত পেট্রোল পাম্প এলাকায় প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত সুরমান আলী টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের বাট চান্দা গ্রামের হানিফ মিয়ার ছেলে। তিনি গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন সুরমান আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিস্তারিত ও জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬