টাঙ্গাইল ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর মদনপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ময়লা আর্বজনা, বিশাল বর্জ্যের স্তূপ,খানাখন্দে ভরা সড়ক যেন মৃত্যুফাঁদ বিভিন্ন মিডিয়ায় এত প্রচারের পরও কোন টনক নড়ছে না কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর শুভ উদ্বোধন কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল। নরসিংদীতে ৫৩তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠান টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতৃত্বে আসছেন আদর্শ সিদ্দিকী? চলছে জোর গুঞ্জন টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের বিজন সাহার বিরুদ্ধে তথ্য অধিকার আইনে আবেদন গ্রহণে অনীহা; তদন্তের দাবি টাঙ্গাইল সেতু এনজিওর দুই কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীকে হয়রানির অভিযোগ নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ৭৪তম জন্মদিন পালিত নরসিংদীর ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে নিরাপত্তা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর শুভ উদ্বোধন

নাহিদ খান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার : “বই পড়ি, জ্ঞান বাড়াই, উন্নত সমাজ গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্নারের যাত্রা শুরু হয়।
​উপস্থিত অতিথিরা ফিতা কেটে বুক কর্নারের উদ্বোধন করেন। এ সময় সংগঠনের দেওয়ালে শোভা পাওয়া ‘পড়ুন, জানুন, শিখুন, গড়ুন, সমৃদ্ধ হোন’— বার্তাটি উপস্থিত সাংবাদিকদের নতুন ভাবনায় অনুপ্রাণিত করে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব নেতা ও বিশিষ্ট লেখক অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম তালুকদার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ বোর্ডের সদস্য অধ্যাপক একেএম আব্দুল আউয়াল, বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক ড. আলী রেজা, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও বিশিষ্ট লেখক জহুরুল হক বুলবুল, আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট লেখক ইস্কান্দার মির্জা ,লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু, কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক ,বিশিষ্ট সাংবাদিক ও লেখক রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সদস্য সচিব এডভোকেট খন্দকার মনিরুল ইসলাম, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সুমন ঘোষ, কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা আক্তার, সাধারন সম্পাদক রেখা আক্তার,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,উপজেলা শ্রমিক দলের সভাপতি আফজাল হোসেন আকন্দ, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছুর রহমান শেলীর সভাপতিত্বে ও তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মনির হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শামীম আল মামুন মুকুল, শরিফুল ইসলাম মাহফুজ ও যুগ্ম সাধারণ সম্পাদক নেহাল খান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা স্বাধীন,অর্থ সম্পাদক নাহিদ খান প্রমূখ।
​উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, সংবাদচর্চার পাশাপাশি মুক্তবুদ্ধি ও বস্তুনিষ্ঠ জ্ঞানের আলো ছড়িয়ে দিতে কালিহাতী রিপোর্টার্স ইউনিটির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বই মানুষের চিন্তাশক্তিকে প্রসারিত করে এবং একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। ২০২৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি তরুণ সাংবাদিকদের মধ্যে পাঠ্যাভ্যাস তৈরি এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর শুভ উদ্বোধন

প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬