টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতৃত্বে আসছেন আদর্শ সিদ্দিকী? চলছে জোর গুঞ্জন
- প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতৃত্বে আসছেন আদর্শ সিদ্দিকী? চলছে জোর গুঞ্জন
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও গুঞ্জন। সংগঠনটির গুরুত্বপূর্ণ দায়িত্বে সিদ্দিকী পরিবারের সন্তান এবং জননেতা আজাদ সিদ্দিকীর সুযোগ্য সন্তান আদর্শ সিদ্দিকী আসছেন—এমন গুঞ্জনই এখন জেলার রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে।
তরুণ ও উদীয়মান এই নেতাকে জেলা ছাত্রলীগের দায়িত্বে আনার বিষয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা রয়েছে। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
সিদ্দিকী পরিবারের রাজনৈতিক ঐতিহ্যের কারণে আদর্শ সিদ্দিকীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। জেলা ছাত্রলীগের নেতৃত্বে পরিবর্তন এলে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার ক্ষেত্রে তার ভূমিকা কেমন হবে, তা নিয়েও চলছে নানা আলোচনা।
এদিকে, আদর্শ সিদ্দিকীকে জেলা ছাত্রলীগের দায়িত্ব দেওয়ার বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, “চাঁদ উঠলে সবাই দেখতে পারবে। এখন এ নিয়ে বেশি কিছু বলতে চাইছি না।”
চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার পরই জানা যাবে।
তবে আদর্শ সিদ্দিকীকে ঘিরে টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা শুরু হয়েছে, তা ইতোমধ্যেই বেশ জোরালো হয়ে উঠেছে।



















