টাঙ্গাইল ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ৭৪তম জন্মদিন পালিত নরসিংদীর ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে নিরাপত্তা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আ’টক স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ৭৪তম জন্মদিন পালিত

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ৭৪তম জন্মদিন পালিত

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বীর মুক্তিযোদ্ধা তায়েব উদ্দিন আহাম্মেদ উচ্চ বিদ্যালয় বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের ৭৪তম শুভ জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ,বৃক্ষরোপন কর্মসূচি, কেক কেটে জন্মদিন পালন ও মিলাদ দোয়া মিলাদ মাহফিলের আয়োজন
করা হয়েছে।
আজ সকালে নরসিংদীর রায়পুরা আলগির
বীর মুক্তিযোদ্ধা তায়েব উদ্দিন আহাম্মেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ঠিকাদার বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন আহমেদ।
এ সময় অনুষ্ঠানে বিশ্ববরেণ্য এ শিল্পীর কর্মময় বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন
নরসিংদী মডেল অনলাইন প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক বশির আহম্মদ মোল্লা।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ফয়েজ উদ্দিন,হাজী কাশেম মিয়া, ফায়েজ মিয়া, মিন্টো প্রধান, রশিদ মেম্বার, আবুল খায়ের, জোনায়েল মিয়া ও মোরাদ প্রধান।
অনুষ্ঠানে শিক্ষক মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন রুপচান মিয়া (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক), অহিদী আক্তার (সিনিয়র শিক্ষক), রোজিনা বেগম (সহকারী শিক্ষক), মনিকা রানী দাস, আকরাম হোসেন ও রিমিলা রানী ছোঁয়া।

উল্লেখ্য,১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর নরসিংদীর রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের আলগী গ্রামে জন্মগ্রহণ করেন বিশ্ববরেণ্য এই চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ । ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মাত্র ২১ বছর বয়সে প্লাটুন কমান্ডার হিসেবে ২ নম্বর সেক্টরের অধীনে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে সম্মুখ ও গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন তিনি।
১৯৭৪ সাল থেকে ফ্রান্সে অবস্থান করছেন শাহাবুদ্দিন আহমেদ। প্যারিসপ্রবাসী এই শিল্পীর খ্যাতি বাংলাদেশ ছাড়িয়ে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। চিত্রকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে ফ্রান্স সরকার তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘নাইট ইন দ্য অর্ডার অব দ্য আর্টস অ্যান্ড লিটারেচার’ প্রদান করে।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের বর্ণাঢ্য জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ৭৪তম জন্মদিন পালিত

প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬