টাঙ্গাইল ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদী মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নরসিংদীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন খায়রুল কবির খোকন এমপি “নরসিংদীতে টিআরসি নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত” টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের ঐতিহ্যবাহী আগচারান গ্রামে প্রবাসীদের উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে রায়পুরায় মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল নরসিংদীর সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও এমপি লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান ও আশরাফউদ্দিন বকুল এমপিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের ঝড় রায়পুরার মির্জানগরে অবহেলিত সড়ক মেরামত, নিজস্ব অর্থায়নে এগিয়ে এলেন ডা. ফরিদ আহমেদ নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসন টাঙ্গাইলে প্রাইভেটকার থেকে ১ হাজার ২৮৯ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে ভাবগাম্ভীর্যে পালিত লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস

নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ১৮৫ বার পড়া হয়েছে

কালিহাতীতে ভাবগাম্ভীর্যে পালিত লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস

আধ্যাত্মিক সাধক ও ফকির দর্শনের প্রবর্তক মহাত্মা ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস সরকারি স্বীকৃতির অংশ হিসেবে সারাদেশের মতো টাঙ্গাইলের কালিহাতীতেও গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও ভক্তির আবেশে পালিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দিনব্যাপী নানা আধ্যাত্মিক আয়োজনে কেন্দ্রীয় সাধু সংঘ দিবসটি পালন করে। ভোরের আলো ফোটার আগেই সংঘের প্রাঙ্গণ ভরে ওঠে ভক্ত, বাউল ও সাধুসন্তদের পদচারণায়। চারদিকে ভেসে আসে একের পর এক লালনগীতির সুর। সুরের তরঙ্গে ছড়িয়ে পড়ে মানবতার মর্মবাণী, প্রেম ও ঐক্যের বার্তা।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, আধ্যাত্মিক বক্তব্য, মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি, সিনিয়র সাংবাদিক শাহ আলম। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি হরিমোহন পাল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, স্থানীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সামসুল আলম ফকির, জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস, সাংবাদিক আতোয়ার রহমান, সাংবাদিক শুভ্র মজুমদারসহ স্থানীয় সমাজসেবক ও অসংখ্য বাউল–ভক্তবৃন্দ।

বক্তারা বলেন, লালন সাঁইজি ছিলেন মানবতার মহান দার্শনিক, যিনি জাত, ধর্ম, বর্ণের ভেদরেখা মুছে মানুষে মানুষে ভালোবাসা, সাম্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন।

দিনব্যাপী এই আয়োজনে আশপাশের অঞ্চল থেকে আগত সাধু, বাউল ও লালনভক্তদের মিলনে কেন্দ্রীয় সাধু সংঘের প্রাঙ্গণ পরিণত হয় এক মহামিলনমেলায়। আধ্যাত্মিক ভাব, সঙ্গীত ও মানবতার আলোয় উদ্ভাসিত এ তিরোধান দিবসের সমাপ্তি ঘটে লালনের চিরন্তন বাণীতে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে ভাবগাম্ভীর্যে পালিত লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস

প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫