টাঙ্গাইল ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

শ্রমিকদের বকেয়া পরিশোধে মালিকের সম্পত্তি বিক্রির নির্দেশ

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ২১ মে ২০২৫
  • / ৪১৬ বার পড়া হয়েছে
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জমি, বাড়ি, ফ্যাক্টরি ও অন্যান্য স্থাবর সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধ করা হবে।
মঙ্গলবার (২০ মে) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সভায় উপদেষ্টা এই ঘোষণা দেন।
তিনি বলেন, টিএনজেড লিমিটেড ও মাহমুদ গ্রুপ কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া অন্যান্য যেসব ফ্যাক্টরি মালিকের কাছে শ্রমিকদের বকেয়া রয়েছে, তাদের তালিকা প্রস্তুত করে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।
উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যান্য মালিকদের ক্ষেত্রেও একইভাবে জমি ও স্থাবর সম্পত্তি বিক্রির মাধ্যমে শ্রমিকদের পাওনা আদায় করা হবে, যদি তারা দ্রুত বকেয়া পরিশোধ না করেন।
তিনি আরও জানান, মালিকদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পাশাপাশি ডার্ড গ্রুপ, টিএনজেড গ্রুপ, জেনারেশন নেক্সট ও রোয়ারর ফ্যাশনের মালিকদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ অন্যান্যরা।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রমিকদের বকেয়া পরিশোধে মালিকের সম্পত্তি বিক্রির নির্দেশ

প্রকাশিত : বুধবার, ২১ মে ২০২৫