নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি:
নরসিংদী জেলা প্রশাসন এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে শিল্পকলা একাডেমিতে
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং জাতীয় জীবনে ঐক্য, সংহতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বের ওপর আলোকপাত করেন। সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমৃদ্ধির চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, সাংবাদিক, জেলার সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিট্রেটড ইসরাত জাহান কেয়া, জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার,জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক,
নরসিংদী, সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীর,নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার,নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফেসর আহ্বায়ক,আব্দুল মান্নান খান,
, বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির কেন্দ্রীয় নেতা সারোয়ার হোসেন মৃধা প্রমুখ।

















