টাঙ্গাইল ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে ২ কোটি টাকার সড়কে হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিহাতীতে ১০৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাইরমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন মোঃ মোখলেসুর রহমান মাস্টার হাবলায় চেয়ারম্যান পদে বিএনপির ১০, জামায়াতের ১ হারানো বিজ্ঞপ্তি: সখীপুরে নাহিদ সিকদার নিখোঁজ, সঙ্গে রয়েছে লাল রঙের সাইকেল নরসিংদীর রায়পুরার শ্রীনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন ও সকলের দোয়া প্রত্যাশী জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বর্তমান সরকার ন্যায়-নীতি-সততার সঙ্গে দেশ পরিচালনা করছে: এমপি খায়রুল কবির খোকন বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি : রায়পুরায় সার ব্যবসায় অনিয়ম: ইউএনও মোঃ মাসুদ রানার নেতৃত্বে অভিযানে ২১০ কেজি সার জব্দ, ৩৬ হাজার টাকা জরিমানা নরসিংদীর রায়পুরায় প্রান্তশালা-মেঘনা নদীতে সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর পা ধরে হলেও এ কাজ বাস্তবায়ন করাতে হবে – ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে ১০৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

কালিহাতীতে ১০৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

টাঙ্গাইলের কালিহাতীতে চলতি বছরের এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় জিপিএপ্রাপ্ত ১০৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় একটি হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আমির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম এবং শিক্ষক আব্দুল আজিজ।

বক্তারা শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠানে ১০৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আতিকুর রহমান ফরিদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে ১০৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬