আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাইরমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন মোঃ মোখলেসুর রহমান মাস্টার
- প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাইরমারা ইউনিয়নে চেয়ারম্যান পদে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন মোঃ মোখলেসুর রহমান মাস্টার
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল-এর আস্থাভাজন এবং হাইরমারা ইউনিয়নের কৃতি সন্তান চেয়ারম্যান পদে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন মোঃ মোখলেসুর রহমান মাস্টার।
জানাগেছে, নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের একসম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী পরিবারের কৃতি সন্তান মোখলেসুর রহমান মাস্টার। দীর্ঘদিন যাবৎ স্থানীয় রাজনীতি ও শিক্ষা প্রসারে যার বিরাট অবদান তিনি । তৃণমূল থেকে গড়ে ওঠা এই রাজনীতিবিদের ত্যাগ, সততা, নিষ্ঠা ও সামাজিক কর্মকাণ্ড তাকে সাধারণ মানুষের অতি পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে প্রতিষ্টা লাভ করে আস্থা অর্জন করেছেন করেছেন। বিগত দিনে পুলিশি ভয়ভিতি উপেক্ষা করে স্থানীয় সংসদ সদস্য রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল-এর নেতৃত্বে দলীয় হাই কমান্ডে নির্দেশে দলীয় সকল কর্মসুচিতে অংশগ্রহন করেছেন। হাইরমারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালনকালে তিনি রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। রাজনীতির কঠিন পথচলায় মোখলেসুর রহমান মাস্টার সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। পরবর্তীতে যুবদলের রাজনীতিতেও তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে তাকে বহুবার মামলা-হামলার শিকার হতে হয়েছে এবং কারাবরণ করতে হয়েছে। রাজনৈতিক নির্যাতন ও কারাভোগ সত্ত্বেও তিনি দলের আদর্শ এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে কখনো পিছিয়ে যাননি। এলাকায় শিক্ষা বিস্তার ও সমাজসেবায় অনন্য অবদান রয়েছে তার।
কেবল একজন রাজনীতিবিদই নন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে হাইরমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোখলেসুর রহমান মাস্টারের ব্যাপক পরিচিতি রয়েছে।
কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষার আলো ছড়িয়ে দিতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন
প্রতিষ্ঠাতা সভাপতি হারমারা আদর্শ একাডেমী এবং দূরে হারমারা মডেল হাই স্কুল, বীর কান্দি আইডিয়াল স্কুল, আব্দুল্লাহপুর মডেল মডেল স্কুল সেগুলোর পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ।
তিনি এলাকার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় পরিকাঠামোগত উন্নয়নে স্বেচ্ছাশ্রম ও ব্যক্তিগত অর্থায়নে সবসময় এগিয়ে এসেছেন সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন।
একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন।
হাইরমারা ইউনিয়নের রাজনৈতিক দূরদর্শিতা ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে মোখলেসুর রহমান মাস্টারের অবস্থান সুদৃঢ়। হাইরমারা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এমপি মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় তিনি কাজ করে যাচ্ছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের মতে, “যিনি দুঃসময়ে দলের ও জনগণের পাশে ছিলেন, যিনি শিক্ষার আলো ছড়িয়েছেন এবং সততার সাথে সমাজসেবা করে যাচ্ছেন, চেয়ারম্যান পদে মোখলেসুর রহমান মাস্টারের মতো যোগ্য ও ত্যাগের পরীক্ষিত নেতাকেই হাইরমারা ইউনিয়নের মানুষ দেখতে চায়।”
মোখলেসুর রহমান মাস্টার বলেন:”হাইরমারা ইউনিয়নের মাটি ও মানুষ আমার শিকড়। জীবনভর রাজনীতি ও সমাজসেবা করেছি মানুষের কল্যাণে। অন্যায়, অত্যাচার ও রাজনৈতিক নিপীড়ন সহ্য করেও আমি সাধারণ মানুষের পাশে থেকেছি। প্রিয় নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির ভালোবাসা ও দিকনির্দেশনায় এবং হাইরমারা ইউনিয়নের সর্বস্তরের আপামর জনসাধারণের সমর্থনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।



















