নরসিংদীর রায়পুরার শ্রীনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন ও সকলের দোয়া প্রত্যাশী
- প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরার শ্রীনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন ও সকলের দোয়া প্রত্যাশী
বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামের কৃতি সন্তান শ্রীনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন ও দোয়া প্রত্যাশী করে সমাজ সেবক সুশিক্ষিত জনপ্রিয় বিএনপি নেতা জাহিদুল ইসলাম জুয়েল দলীয় নেতাকর্মী সাথে নিয়ে সকাল সন্ধ্যা
মাঠে চষে বেড়াচ্ছেন।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে রায়পুরায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ,দুর্নীতি ও অনিয়মমুক্ত সমাজ গঠন এবং শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়নের অঙ্গীকার বাস্তবায়ন করতে দলীয় নেতা কর্মী নিয়ে দিন রাত মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি দলের পরিক্ষিত ত্যাগী সৎসাহসী বিএনপি নেতা হিসেবে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির খুবই আস্থাবাজন নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন ও দোয়া প্রত্যাশা করছেন রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল। তিনি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়ন, মাদক,চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন । তিনি আরও বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে স্কুল, মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ এবং রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়নে কাজ করতে চান। পাশাপাশি সাধারণ মানুষের চলাচল সহজ করা, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপির নেতৃত্বে শ্রীনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে জাহিদুল ইসলাম জুয়েল বলেন, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন ও এলাকাবাসীর দোয়া প্রত্যাশা করে তিনি বলেন, জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সাথী হওয়া এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত শ্রীনগর ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। স্থানীয়দের মতামত, তিনি
বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার অবদান এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং মানুষের সেবায় নিজেকে সব সময় নিয়োজিত থাকবেন বলে ধারনা করা হচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের বড় একটি অংশ তাকে একজন যোগ্য ও জনপ্রিয় প্রার্থী মনে করেন। তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, যোগ্যতা ও জনগণের চাহিদাকে মূল্যায়ন করে তাকে যেন দলীয় সমর্থন বা মনোনয়ন দেওয়া হয়। এলাকার বিএনপি নেতাকর্মীদের আস্থা ও তরুণ প্রজন্যের সমর্থনে শ্রীনগর ইউপি নির্বাচনের শক্ত সম্ভাব্য প্রার্থী।



















