টাঙ্গাইল ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে পুনরুজ্জীবিত করবে: এলজিআরডি কালিহাতীতে প্রটেকটিভ ইসলামী লাইফ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ বদলি হয়েও থামেনি যাতায়াতের অভিযোগ, কনস্টেবল আনোয়ারকে ঘিরে নানা প্রশ্ন টাঙ্গাইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ নরসিংদীর রায়পুরায় অলিপুরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে চায়ের দোকানের আড্ডায় সহ বিভিন্ন আলোচনায় সরগরম জনপ্রিয় মহিলা নেত্রী দোয়া ও সমর্থন প্রত্যাশী আরফিনা আসাদ নরসিংদীর রায়পুরায় সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০বছর পূর্তি: পুনর্মিলনীর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় বর্ণাঢ্য ব্যাপক গ্রহনকরার গ্রহন নরসিংদীর মদনপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ময়লা আর্বজনা, বিশাল বর্জ্যের স্তূপ,খানাখন্দে ভরা সড়ক যেন মৃত্যুফাঁদ বিভিন্ন মিডিয়ায় এত প্রচারের পরও কোন টনক নড়ছে না কালিহাতী রিপোর্টার্স ইউনিটিতে ‘ তোফাজ্জল হোসেন তুহিন বুক কর্নার’-এর শুভ উদ্বোধন কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা যুবদল।
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীতে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

নরসিংদীতে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প-এর আওতায় ‘গ্রাম আদালত কার্যক্রমসম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনা বিষয়ে নরসিংদীতে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে নরসিংদী জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ।
সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ইশরাত জাহান কেয়া। সভাপতিত্ব করেন ডিডিএলজি (উপসচিব) মো. সফি উল্লাহ, সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, জেলা তথ্য অফিসার মো. উবাইদুল কবির মোল্লা, উপপরিচালক যুব উন্নয়ন মো. মাসুদুর রহমান, উপপরিচালক সমাজ সেবা মো. আসাদুজ্জামান সরদার, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর জেরিন সুলতানা, অধ্যক্ষ আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট মো. রবিউল ইসলাম, সহকারী পরিচালক স্থানীয় সরকার বিভাগ মোসা. মরিয়ম আক্তার, নরসিংদী প্রেসক্লাবের সহ সভাপতি, বাংলাদেশ বেতার এর জেলা সংবাদদাতা ও দৈনিক গ্রামীণ দর্পণ এর সম্পাদক কাজী আনোয়ার কামাল প্রমূখ।
সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্প এর জেলা ব্যবস্থাপক আহসানুল হক মিটন।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা, প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার এবং স্থানীয় পর্যায়ের অংশীজনদের সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ ও এর কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত থেকে গ্রাম আদালত কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
আয়োজকরা জানান, গ্রাম পর্যায়ে বিচারসেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার-প্রচারণার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবা সম্পর্কে জনগণকে জানানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬