টাঙ্গাইল ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আ’টক স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

প্রথমে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা দলের সাবেক নেত্রী রহিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, চিকিৎসক পরিষদের নেতা অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী ও মোজাম্মেল হক হিরু, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আনছার আলী শিকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট মোবারক হোসেন, টাঙ্গাইল শহর মহিলা দলের সাবেক সভানেত্রী শাহানাজ পারভীন, জেলা মহিলা দলের সাবেক দপ্তর সম্পাদক রুনা লায়লা, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রেখা আক্তার, কালিহাতী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাবনী সিদ্দিকী এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তৃণমূলের নেতাকর্মীরা দলের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় উপজেলা মহিলা দলের নেত্রীদের পক্ষ থেকে দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকলেও নতুন কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। ত্যাগী, পরীক্ষিত ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে দ্রুত নতুন কমিটি গঠন করা হলে কালিহাতীতে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠানে উপজেলা মহিলা দলের নেতাকর্মী ছাড়াও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি

প্রকাশিত : বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬