টাঙ্গাইল ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীর মদনপুর মহাসড়কে ময়লার স্তূপ,অপরদিকে মৃত্যুফাঁদ—হাজারো মানুষের ভোগান্তি

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ৯৭ বার পড়া হয়েছে

নরসিংদীর মদনপুর মহাসড়কে ময়লার স্তূপ,অপরদিকে মৃত্যুফাঁদ—হাজারো মানুষের ভোগান্তি

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মদনপুর মহাসড়ক একদিকে ময়লার স্তূপ, অপরদিকে মৃত্যুফাঁদ— হাজারো মানুষের ভোগান্তির শেষ হবে কখন?
নরসিংদী জেলা শিল্প, তাঁত ও বাণিজ্যের জন্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল| লটকন, কলা ও নানা সু¯^াদু ফলের পাশাপাশি শিল্পাঞ্চল হিসেবে রয়েছে আলাদা পরিচিতি| কিন্তু জেলার অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ নরসিংদীর মদনপুর আঞ্চলিক মহাসড়কের চিত্র যেন সেই গৌরবের সঙ্গে একেবারেই বেমানান| সড়কের দুই পাশে দিনের পর দিন জমছে ময়লা-আবর্জনা| কোথাও ˆতরি হয়েছে বিশাল বর্জ্যের স্তূপ, আবার কোথাও খানাখন্দে ভরা সড়ক পরিণত হয়েছে মৃত্যুফাঁদ| বৃষ্টির পানি, পচা আবর্জনা ও তরল বর্জ্যে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধময় জলাবদ্ধতা| এতে চরম দুর্ভোগে পড়ছেন পথচারী, যাত্রী, চালক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা|
নরসিংদী পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে সংগৃহীত বর্জ্য দীর্ঘদিন ধরে সড়কের আশপাশে ফেলা হচ্ছে| সময়ের সঙ্গে এসব ময়লার স্তূপ এতটাই বড় হয়েছে যে, দূর থেকে দেখলে মনে হয় সড়কের দুই পাশে ছোট ছোট পাহাড় দাঁড়িয়ে আছে| বাতাসে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে | ময়লার স্তূপে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে গবাদিপশু ও কুকুর,শিয়াল| এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে জন¯^াস্থ্যঝুঁকিও|
বিশেষ করে শিশু, শিক্ষার্থী, পথচারী ও সড়কের পাশে বসবাসকারী মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন| অনেক সময় দুর্গন্ধ এড়াতে পথচারীদের নাক-মুখ চেপে চলাচল করতে দেখা যায়| শুধু বর্জ্য নয়, সড়কটির বিভিন্ন অংশে ˆতরি হয়েছে অসংখ্য গর্ত| কোথাও উঠে গেছে পিচ, কোথাও আবার জমে আছে পানি ও কাঁদা| বৃষ্টির সময় ময়লা ও কালো তরল বর্জ্য মিশে এসব গর্ত আরও ভয়াবহ হয়ে ওঠে| পানির নিচে থাকা গর্ত বুঝতে না পেরে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন মোটরসাইকেল, রিকশা ও পণ্যবাহী যানবাহনের চালকরা|
চৌয়ালা এলাকার টেক্সটাইল মিল মালিক শাহজাহান সরকার বলেন, সড়কে গাড়ি উল্টে অনেক সময় কাপড়ের বেল ময়লা ও কালো পানিতে পড়ে যায়| ওই পানি কাপড়ে লাগলে আলকাতরার মতো দাগ পড়ে| পরে এসব কাপড় আর ব্যবহারযোগ্য থাকে না| এতে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে|
টেক্সটাইল ব্যবসায়ী ফয়সাল বলেন, সড়কের বেহাল দশা ও যত্রতত্র ময়লা ফেলার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে| দীর্ঘ যানজটে পণ্য পরিবহনে সময় নষ্ট হচ্ছে| এতে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে|
স্থানীয় যাত্রী সজুব মিয়া বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির এমন অবস্থা থাকলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না| একটি শিল্পসমৃদ্ধ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ এভাবে পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়|
নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী জামিল মিয়া জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করি, খুব কষ্ট হচ্ছে| নাক মুখ চেপে চলাচল করতে হয়, মাঝে মধ্যে দেখি এই গন্ধে কেউ কেউ অজ্ঞানও হয়ে যায়| খুব বাজে অবস্থা|
সুশাসনের জন্য নাগরিক সুজনের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক হলধর দাস বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে| দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ˆতরি হয়েছে| সামান্য বৃষ্টিতেই সেগুলো পানিতে ডুবে যায়| এতে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে| শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষায় কাঁদা-পানিতে দুর্ভোগ আরও বাড়ে|
স্থানীয়দের অভিযোগ, একদিকে সড়কের পাশে বর্জ্যের স্তূপ, অন্যদিকে ভাঙাচোরা রাস্তা দুই সংকটে আটকে আছে গুরুত্বপূর্ণ এই সড়ক| শিল্পাঞ্চল মাধবদীসহ জেলার বিভিন্ন এলাকার পণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ হওয়ায় সড়কটির ওপর চাপও অনেক বেশি| অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে|
নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, বর্জ্য ব্যবস্থাপনার সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কাজ চলছে| বর্জ্যের অব্যবস্থাপনা শুধু শহরের সৌন্দর্য নষ্ট করে না, এটি জন¯^াস্থ্য ও পরিবেশের জন্যও বড় হুমকি|
তিনি আরো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করতে একটি প্ল্যান্ট নির্মাণের কাজ চলমান রয়েছে| ২০২৫ সালের ২ ডিসে¤^র এর নির্মাণকাজ শুরু হয়েছে এবং ২০২৭ সালের ২৪ জুনের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে| নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে| পাশাপাশি সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে|
নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি বলেন, সড়কের দুই পাশে ময়লা ফেলার কারণে পানি জমে রাস্তার ক্ষতি হয়েছে| সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে|

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর মদনপুর মহাসড়কে ময়লার স্তূপ,অপরদিকে মৃত্যুফাঁদ—হাজারো মানুষের ভোগান্তি

প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬