টাঙ্গাইল ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নির্দেশে ডাঃ ফরিদ আহম্মেদ এর নিজ খরচে হাটুভাঙ্গা রেলগেট সংলগ্ন সড়ক মেরামত আমীরে জামায়াতের বরিশাল আগমন উপলক্ষে উজিরপুরে জামায়াতের বর্ণাঢ্য স্বাগত মিছিল যতোই ট্রল করেন সঠিক দায়িত্ব পালনে বিচ্যুতি করাতে পারবেন না…শিক্ষামন্ত্রী মিলন  অসহায় রিয়াজ সরদারের পাশে উজিরপুর উপজেলা প্রশাসন, উপহার হিসেবে পেলেন একটি ভ্যান নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস পালিত নওগাঁয় নয় দিনব্যাপী জগন্নাথ  দেবের রথযাত্রা উৎসব শুরু নরসিংদীতে নদীতে ডুবে একসঙ্গে ৪ শিশুর মৃত্যু এলজিইডি উপজেলা প্রকৌশলী কালিহাতীর কারিশমা কাল্পনিক প্রকল্পের নামে ১০ লাখ টাকা আত্মসাৎ! কালিহাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত ১  আহত ২ শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা; চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে সদরের ইউএনও আসমা জাহান সরকার
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

আমীরে জামায়াতের বরিশাল আগমন উপলক্ষে উজিরপুরে জামায়াতের বর্ণাঢ্য স্বাগত মিছিল

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: মিল্লাত হাওলাদার
  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

আমীরে জামায়াতের বরিশাল আগমন উপলক্ষে উজিরপুরে জামায়াতের বর্ণাঢ্য স্বাগত মিছিল
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: মিল্লাত হাওলাদার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বরিশাল আগমন উপলক্ষে বর্ণাঢ্য ও বিশাল স্বাগত মিছিল করেছে উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলটি অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেকের নেতৃত্বে আয়োজিত মিছিলটি বরিশালের হাতেম আলী কলেজ এলাকা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ করেন মিছিলের অংশগ্রহণকারীরা।
মিছিলে উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে পৌঁছালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক বলেন, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বরিশাল আগমনকে ঘিরে উজিরপুরের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁর এই সফর দক্ষিণাঞ্চলের ইসলামপ্রিয় মানুষের মাঝে নতুন প্রেরণা জোগাবে।”
তিনি আরও বলেন, বরিশালের জনসভাকে সফল করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
মিছিলে উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমীরে জামায়াতের বরিশাল আগমন উপলক্ষে উজিরপুরে জামায়াতের বর্ণাঢ্য স্বাগত মিছিল

প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই ২০২৬