টাঙ্গাইল ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীর এলেঙ্গায় স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ, আলো রানী দাসের নতুন নাম সুমাইয়া আক্তার নরসিংদীর মেথিকান্দা স্টেশনের পরিচ্ছন্ন কর্মী ববি বেগমের মৃত্যুর র‍্যাবের হাতে ঘটনায় গ্রেপ্তার ৬ নরসিংদীর সদরের চিনিশপুরকে আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন গড়ার প্রত্যয় আওলাদ হোসেন মোল্লার নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবসে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‍্যালি এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দৈনিক দেশ প্রতিদিন পএিকা প্রতারনা ও ভুয়া আইডি কার্ড এর অভিযোগ : শেখ হাসিনার রোগ বিএনপিতে হতে দিবেনা – সার্জিস আলম নরসিংদীর রায়পুরায় হামলার শিকার পরিচ্ছন্ন কর্মী ববির মৃত্যু নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উন্নত পল্লী গড়ার প্রত্যয়ে কালিহাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীর সদরের চিনিশপুরকে আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন গড়ার প্রত্যয় আওলাদ হোসেন মোল্লার

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে

নরসিংদীর সদরের চিনিশপুরকে আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন গড়ার প্রত্যয় আওলাদ হোসেন মোল্লার

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা খাইরুল কবির খোকন ও শিরিন সুলতানার খুবই আস্থাভাজন এলাকার জনগণের প্রিয় ব্যক্তিত্ব,ভালো মানুষ হিসাবে এলাকায় ব্যাপক পরিচিত রয়েছে। স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমস্যা সমাধান কল্পে কাজ করে যাচ্ছে এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে ব্যাপক অবদান রয়েছে। সহজ সরল সাদা মনের মানুষ হিসেবে তার কোনো তুলনা হয়না। সাধারন মানুষের বিপদ আপদে সব সময় তাকে কাছে পাওয়া যায়। তিনি একজন পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরহংকার মানুষ।

আওলাদ হোসেন মোল্লা বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা খাইরুল কবির খোকন ও শিরিন সুলতানার দিকনির্দেশনায় জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করছেন। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

আওলাদ হোসেন মোল্লার ভাষ্য, ইউনিয়নের উন্নয়নে গ্রামীণ সড়ক ও অবকাঠামোর উন্নয়ন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও নাগরিক সুবিধা সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবার মানোন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার এবং ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলা জরুরি। এজন্য খেলার মাঠ সংরক্ষণ, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।

স্থানীয় নেতাকর্মীরা জানান, রাজনীতির পাশাপাশি ক্রীড়াঙ্গন ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় আওলাদ হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের প্রত্যাশা, অভিজ্ঞ নেতৃত্বের দিকনির্দেশনা এবং জনগণের সহযোগিতায় চিনিশপুর ইউনিয়নের উন্নয়ন আরও বেগবান হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর সদরের চিনিশপুরকে আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন গড়ার প্রত্যয় আওলাদ হোসেন মোল্লার

প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই ২০২৬