টাঙ্গাইল ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীর কৃতি সস্তান ড.আবদুল মঈন খানকে এলজিইডি মন্ত্রী করায় নরসিংদী (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলীর সহ সকল কর্মকর্তাগনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ৭০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান চলছে। দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায়, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সহযোগিতায় মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে এ কার্যক্রম শুরু হয়েছে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ৬ জুলাই সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বাসকোস মিনিবাস মালিক সমিতির আহবায়ক সাবেক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ্‌ মোহাম্মদ শাফী ইথেন, টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, টাঙ্গাইল পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা বিষ্ণুপদ সরকার, পৌরসভা কর্মচারী ফেডারেশন ঢাকা বিভাগের সিনিয়র সহ সভাপতি উচ্চমান সহকারী মোঃ শাহাদাত হোসেন, টাঙ্গাইল পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর আনিসুর রহমান, উচ্চমান সহকারী নূরে আলম ভাষানী ও কর আদায়কারী রঞ্জিত পাল।
এ সময় পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, আবাসিক এলাকা, ড্রেন, জলাবদ্ধ স্থান ও জনসমাগমপূর্ণ এলাকায় মশক নিধনের ওষুধ ছিটানো হয় এবং জমে থাকা পানি অপসারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ার কিংবা যেকোনো স্থানে তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান তারা। নাগরিক অধিকার সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ডেঙ্গুমুক্ত টাঙ্গাইল গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
টাঙ্গাইল পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, জলাবদ্ধতা নিরসন এবং জনসচেতনতামূলক এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬