টাঙ্গাইল ০৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীর রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ

বশির আহম্মদ মোল্লা নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২০৮ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ

বশির আহম্মদ মোল্লা নরসিংদী প্রতিনিধি :

প্রলয়ঙ্করী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের পাশাপাশি চলতি মৌসুমে আউশ, আমন ও পাটের উৎপাদন বাড়াতে নরসিংদীর রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সরকারের কৃষি পুনর্বাসন সহায়তা ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়।

আজ দুপুরে নরসিংদীর রায়পুরায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

অনুষ্ঠিতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় প্রলয়ঙ্করী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ও আমন ধান, পাটসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ করা হচ্ছে। এতে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং আবাদ সম্প্রসারণে উৎসাহ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সহায়তায় সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে আসছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষকদের উদ্দেশে তিনি বিতরণ করা বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বীজ, চারা ও রাসায়নিক সার তুলে দেন অতিথিরা। এ সময় উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং চলতি মৌসুমে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধিই মূল লক্ষ্য। এর ফলে কৃষকেরা নতুন উদ্যমে আবাদে অংশ নিতে পারবেন বলে তারা আশা করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশিত : শনিবার, ২৭ জুন ২০২৬