টাঙ্গাইল ০১:০২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীর কৃতি সস্তান ড.আবদুল মঈন খানকে এলজিইডি মন্ত্রী করায় নরসিংদী (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলীর সহ সকল কর্মকর্তাগনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ১১৬ বার পড়া হয়েছে

Oplus_131072

কালিহাতীতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর গ্রামে বর্ষা সূত্রধর (১৯) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বানিয়াফৈর সেন্টুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বর্ষা সূত্রধর ওই গ্রামের অজয়ের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বর্ষা সূত্রধর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় তিনি নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় তার শাশুড়ি ওষুধ কিনতে বাজারে গিয়েছিলেন এবং পরিবারের অন্য সদস্যরাও বাড়িতে ছিলেন না।
পরে শাশুড়ি বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার করলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে নিহতের ভাসুর দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং গলায় থাকা ফাঁস কেটে নিচে নামান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে কালিহাতী থানার এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
এদিকে, নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, বর্ষাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
তবে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন ২০২৬