টাঙ্গাইল ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীর কৃতি সস্তান ড.আবদুল মঈন খানকে এলজিইডি মন্ত্রী করায় নরসিংদী (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলীর সহ সকল কর্মকর্তাগনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে গাঁজাসহ পুত্রবধূ আটক, শ্বশুর পলাতক

নাহিদ খান
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ৬৫ বার পড়া হয়েছে

কালিহাতীতে গাঁজাসহ পুত্রবধূ আটক, শ্বশুর পলাতক

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গাঁজা সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হলেও তার শ্বশুর পালিয়ে যেতে সক্ষম হন।

রোববার (১৪ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের উদ্যোগে উপজেলার কদিম খরশিলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কদিম খরশিলা গ্রামের বাসিন্দা মো. জাহিদ মিয়া (৫৪) তার পুত্রবধূর সহযোগিতায় নিজ বসতবাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত রেখে বিক্রি করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।

অভিযানে জাহিদ মিয়ার বাড়ি তল্লাশি করে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার পুত্রবধূ মারফুজা সুলতানা (২৪), স্বামী- নয়ন আহমেদকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে জাহিদ মিয়া পালিয়ে যান।

পরে গ্রেপ্তারকৃত মারফুজা সুলতানা এবং পলাতক জাহিদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিহাতী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন অভিযানের নেতৃত্বদানকারী এসআই মোহাম্মদ রাশিদুল ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে গাঁজাসহ পুত্রবধূ আটক, শ্বশুর পলাতক

প্রকাশিত : রবিবার, ১৪ জুন ২০২৬