টাঙ্গাইল ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ১৯৪ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন

বশির আহমেদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রাযপুরায় ব্যবসায়ী রফিকুল ইসলাম মুন্সি হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে ভুক্তভোগী পরিবারের স স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার হাঁটুভাঙা এলাকায় রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এর আগে, গত ২৩ মে রাতে উপজেলার হাঁটুভাঙায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে রফিকুল ইসলাম মুন্সিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের পরিবার রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে মানববন্ধনে জানান ভুক্তভোগী পরিবারটি।

নিহতের স্ত্রী লিজা আক্তার জানান, একজন সহজ-সরল মানুষকে একটি স্বাধীন দেশে দোকানের ভেতর ঢুকে কুপিয়ে হত্যা করেছে। আমার চার কন্যা সন্তানকে এতিম করেছে, আমাকে বিধবা করেছে। ঘটনার ১২দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও হত্যার রহস্য উদঘাদন এবং জড়িতদের ধরতে পারেনি। প্রশাসনের কাছে দাবি, দ্রুত যেন আমার স্বামী হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হয়।

নিহতের বড় মেয়ে বর্ষা আক্তার বলেন, আমার বাবা ছিলেন একজন সৎ ব্যবসায়ী। আমাদের চারবোনকে যারা এতিম করেছে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

জানা যায়, নিহত ব্যবসায়ী রফিকুল ইসলাম মুন্সি উপজেলার হাঁটুভাঙা এলাকার মৃত শাহারাজ খলিফার ছেলে। তিনি সিরামিক মালামালের ব্যবসা করতেন। ২৩ মে রাতে দুর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সাঁটার নামিয়ে ভেতরে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ব্যবসায়ী রফিকুল ইসলাম মুন্সি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে। এনিয়ে কাজ করছে পুলিশের গোয়েন্দা ও তদন্ত শাখা (এসবি), গোয়েন্দা শাখা (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেমন (পিবিআই)। আশা করছি জড়িতরা ধরতে পারবো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন

প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬