টাঙ্গাইল ০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২ নওগাঁয় ডিবির অভিযানে চল্লিশ কেজির  অধিক গাঁজাসহ ব্যাবসায়ী গ্রেফতার হাবলার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করছেন সুমন খান, চাচ্ছেন মানুষের দোয়া ও সমর্থন কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীর মাও. ওমর ফারুক এর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : শনিবার, ৩০ মে ২০২৬
  • / ৬৮ বার পড়া হয়েছে

নরসিংদীর মাও. ওমর ফারুক এর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কারণে তরুণ আলেম মাওলানা ওমর ফারুকের ওপর হামলার অভিযোগ তুলে এর সুষ্ঠু বিচার এবং এলাকায় মাদক-সন্ত্রাস নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ মে (বুধবার) রায়পুরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সম্মিলিত ওলামা পরিষদ রায়পুরা উপজেলা শাখা।

সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করায় মাওলানা ওমর ফারুক একাধিকবার হামলার শিকার হয়েছেন। তারা দাবি করেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একজন ধর্মীয় ব্যক্তিত্ব ও সমাজসচেতন নাগরিকের ওপর ধারাবাহিক হামলা শুধু ব্যক্তি নিরাপত্তার বিষয় নয়, বরং সমাজে ন্যায়বিচার ও সামাজিক স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ। তারা প্রশাসনের কাছে হামলার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

এ সময় সম্মিলিত ওলামা পরিষদের নেতারা সংশ্লিষ্ট প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

একইসঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে সম্মিলিত ওলামা পরিষদের নেতৃত্বে উপজেলার আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক জনসচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ মাওলানা ওমর ফারুকের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেফতার এবং চরাঞ্চলে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর মাও. ওমর ফারুক এর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি

প্রকাশিত : শনিবার, ৩০ মে ২০২৬