টাঙ্গাইল ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস পালিত নওগাঁয় নয় দিনব্যাপী জগন্নাথ  দেবের রথযাত্রা উৎসব শুরু নরসিংদীতে নদীতে ডুবে একসঙ্গে ৪ শিশুর মৃত্যু এলজিইডি উপজেলা প্রকৌশলী কালিহাতীর কারিশমা কাল্পনিক প্রকল্পের নামে ১০ লাখ টাকা আত্মসাৎ! কালিহাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত ১  আহত ২ শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা; চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে সদরের ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীর মাধবদীতে শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্যামেরায় ধর পড়ল ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে কৃষিপ্রতিমন্ত্রী করতে দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : সোমবার, ১৮ মে ২০২৬
  • / ৭৭ বার পড়া হয়েছে

নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে এর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নরসিংদীতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. নাদিরা আখতার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান সরদার, জেলা তথ্য অফিসার মো. ওবায়দুল কবির মোল্লা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেরিন সুলতানা, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ও সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, দৈনিক মানব জমিনের জেলা প্রতিনিধি বশির আহম্মদ মোল্লা, নরসিংদী রিপোর্টার্স ক্লাব এর দফতর সম্পাদক ওমর ফারুক, মডেল মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ যুবাইর, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ জান্নাত মহলসহ জেলার বিভিন্ন এনজিও কর্মকর্তা, উপজেলা সমন্বয়কারী এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্প, নরসিংদীর ডিস্ট্রিক্ট ম্যানেজার আহসানুল হক মিটন।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। পাশাপাশি গ্রাম আদালতকে আরও জনবান্ধব ও কার্যকর করতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সুপারিশ ও প্রস্তাবনা তুলে ধরেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : সোমবার, ১৮ মে ২০২৬