টাঙ্গাইল ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
হাবলার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করছেন সুমন খান, চাচ্ছেন মানুষের দোয়া ও সমর্থন কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীর কৃতি সস্তান ড.আবদুল মঈন খানকে এলজিইডি মন্ত্রী করায় নরসিংদী (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলীর সহ সকল কর্মকর্তাগনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

খাসির আড়ালে কুকুরের মাংস বিক্রির অভিযোগে কসাই এমদাদ আটক  

নওগাঁ জেলা প্রতিনিধি,গৌতম কুমার মহন্তের
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৯২ বার পড়া হয়েছে

খাসির আড়ালে কুকুরের মাংস বিক্রির অভিযোগে কসাই এমদাদ আটক

নওগাঁ জেলা প্রতিনিধি,গৌতম কুমার মহন্তের

নওগাঁর ধামইরহাটে আলোচিত কুকুরের মাংস বিক্রির অভিযোগে কসাই এমদাদ আলীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে।

১৬ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় উপজেলার জাহানপুর এলাকা থেকে তাকে আটক করে  পুলিশে সোপর্দ করা হয়।

এর আগে গত রোববার উপজেলার মঙ্গলবাড়ী বাজারে কসাই এমদাদ আলী মাংস বিক্রির সময় কুকুরের হাড় ও শারীরিক গঠন দেখে ক্রেতাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। এসময় কৌশলে এমদাদ আলী মাংস ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, আটককৃত কসাই এমদাদ আলী ও দুলু এবং এনতাজ আলী দীর্ঘদিন ধরে মাংসের ব্যবসা করে আসছেন ওই বাজারে।

বিদেশি উন্নত জাতের ছাগল (খাসির) মাংস বলে তাদের কাছ থেকে কিছুটা চড়া দামে মাংস কিনতো এলাকাবাসী।
ওই ঘটনার আগে রোববার ভোরে ওইসব কসাইয়ের উন্নত জাতের ছাগল (খাসির) মাংস বিক্রির আড়ালে কুকুরের মাংস বিক্রির বিষয়টি স্থানীয়দের চোখে ধরা পড়ে।

এদিন কসাই দুলু তার বাড়ির পাশের এক ব্যক্তির পোশা কুকুর ধরে জঙ্গলে নিয়ে গিয়ে জবাই করে চামড়া খুলছিলো।

ঘটনাটি প্রতিবেশীদের নজরে আসে। প্রতিবেশীরা ঘটনাটি দেখে ফেলায় দুলু ঘটনা স্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
এঘটনার পর থেকে কসাই দুলু ও এনতাজ আলী এবং এমদাদ আলী পলাতক ছিল।

এলাকার কসাইদের জবাই করা মাংস বিক্রি নিয়ে ক্রেতাদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।

সরকারি বিধি মতে যে কোন পশু জবাইয়ের আগে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ওই পশু সুস্থ্য কিনা এবিষয়ে প্রত্যয়নপত্র নেয়ার বিধান থাকলেও তা মানা হয়না। স্থানীয়রা জানান, প্রাণী সম্পদ অধিদপ্তরের উদাসীনতায় উপজেলার যত্রতত্র কোন প্রত্যয়নপত্র ছাড়ায় বিভিন্ন পশু জবাই করে মাংস বিক্রি হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ ওইসব কসাইয়ের কাছ থেকে বিশ্বাস করে স্থানীয়রা দীর্ঘদিন ধরে মাংস ক্রয় করে আসছেন।

কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠায় স্থানীয় কসাইদের বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। কুকুরের মাংস বিক্রির বিষয়টি দুঃখজনক এবং অপরাধ দাবী করে ধামুইরহাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী বলেন, এ দপ্তরে পর্যান্ত জনবল না থাকায় পশুর স্বাস্থ্য পরিক্ষা ও প্রত্যয়নে কিছুটা সমস্যা হচ্ছে।

২৫ কেজি কুকুরের মাংসসহ মাথা ও চামরা জব্দ করার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, আটকৃত কসাই এমদাদ আলীকে আদালতে প্রেরন করা হয়েছে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খাসির আড়ালে কুকুরের মাংস বিক্রির অভিযোগে কসাই এমদাদ আটক  

প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬