টাঙ্গাইল ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ৩৬৮ বার পড়া হয়েছে

কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা রাষ্ট্রের উন্নয়ন, সামাজিক স্থিতি এবং ব্যক্তির নিরাপত্তার মূলভিত্তি। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি, সিনিয়র সাংবাদিক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনন্দ মোহন দত্ত।

এ সময় বক্তব্য রাখেন, নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক সাব্বির আহমেদ আব্বাসী, দপ্তর সম্পাদক সাংবাদিক শুভ্র মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত ভূইঁয়া, হাসান মুহাম্মদ শহিদুল্লাহ,

সদস্য আমিনুল ইসলাম আমান, মো. জালাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক বিপ্লব সরকার,

সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসিন হাবীব সবুজ,

যুগ্ম আইন বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন,

সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহিম, এছাড়াও কমিশনের অন্যান্য নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে মানবাধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫