টাঙ্গাইল ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত রাজনীতি ও নাশকতার বিরুদ্ধে কালিহাতী উপজেলা যুবদলের প্রতিবাদ মিছিল উপজেলা মহিলা দলের আয়োজনে ইঞ্জিনিয়ার আসরাফ উদ্দিন বকুল এমপির শুভ জন্মদিন উদযাপন কুমুড়ি বিলে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রমের প্রথম ধাপ সম্পন্ন সকল সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি মাছুদুর রহমান মিলন পাহাড়পুর ঐতিহাসিক বৌদ্ধবিহারে চায়নার পর্যটককে হয়রানি এক টিকটকার আটক  নরসিংদীর শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা বিশ্বকাপের আমেজে টাঙ্গাইলে ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারদের প্রীতি ফুটবল ম্যাচ পেশাগত ব্যস্ততার বাইরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা কালিহাতী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত নরসিংদীতে অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান কালিহাতীতে মাদ্রাসাছাত্রীর ওপর ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

বংশাই নদীতে বালু উত্তোলন বন্ধে নাগবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ২৭৬ বার পড়া হয়েছে

বংশাই নদীতে বালু উত্তোলন বন্ধে নাগবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা :
কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত বংশাই নদীতে বালু উত্তোলন বন্ধের দাবিতে নদী পাড়ের শত শত মানুষ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন।

শনিবার ( ২৫ অক্টোবর ) সকালে তেজপুর ও ডোলশিমুল গ্রামের মানুষ তেজপুর ব্রীজে এলাকার নারী-পুরুষ, কৃষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নিয়ে গণস্বাক্ষরদিয়ে মানবন্ধন ও প্রতিবাদ মিছিল করে। কয়েকদিন আগে একই ইউনিয়নের লস্করপুর, মরিচা, ধানগড়া গ্রামের মানুষ বালু উত্তোলন বন্ধে প্রতিবাদ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বংশাই নদী থেকে বালু উত্তোলন করলে নদীর পাড় ভেঙে বসতভিটা, আবাদি জমি ও নানা স্থাপনা বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিবে। সরকারিভাবে নদী খননের নামে বালু তোলা হলে, তা স্থানীয়দের জন্য ভয়াবহ বিপর্যয় বয়ে আনবে।

তারা অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করে প্রকল্প পুনর্বিবেচনার দাবি জানান।

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.খাইরুল ইসলাম জানান, আমি শুনেছি এটি একটি বড় প্রকল্প কয়েকটি জেলার ভিতর দিয়ে এই কাজটি হবে। বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে কাজটি হবে। আমার উপজেলার অংশের মানুষের যদি ক্ষয়ক্ষতি তারা আমার কাছে একটি স্মারকলিপি দিতে পারে জনস্বার্থে আমি ঊর্ধ্বতন কর্মকর্তা কাছে পাঠিয়ে দিবো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বংশাই নদীতে বালু উত্তোলন বন্ধে নাগবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫