টাঙ্গাইল ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে নদীখনন বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

নাহিদ খান
  • প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ৩২১ বার পড়া হয়েছে

কালিহাতীতে নদীখনন বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

বংশাই নদীতে সরকারি প্রকল্পের মাধ্যমে খনন কাজ বন্ধের দাবিতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের লস্করপুর গ্রামবাসী মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে।
গতকাল (১৮ অক্টোবর) বিকেলে লস্করপুর বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পরে তারা একটি প্রতিবাদ মিছিল বের করে গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

স্থানীয়রা বলেন, এই নদীর কিছু এলাকায় অনেক ক্ষেত্রে খনন কাজের আগে প্রকৃত জরিপ ও পরিকল্পনা নেওয়া হচ্ছে না। যত্রতত্র ড্রেজার বসিয়ে নদী খনন করলে তার প্রভাব পড়বে ঘরবাড়ি, রাস্তা, মসজিদ, ঈদগাহ মাঠের ও বাজারের ওপর। কৃষকেরাও চিন্তিত কারণ নদীর তলদেশ নিচে নামলে আশেপাশের জমির পানি নেমে যাবে দ্রুত, ফলে শুকনো মৌসুমে সেচের অভাব দেখা দিতে পারে।

স্থানীয় একজন শিক্ষক বলেন, বংশাই নদীতে আমাদের সীমানায় যেন ড্রেজার না চলে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি দরখাস্ত দিয়েছি। তিনি বলেছেন নদী খননের কোন কাগজ পত্র আমার কাছে আসে নাই, তিনি সরজমিনে দেখতে চেয়েছেন।

মানববন্ধনে স্থানীয় আনোয়ার চৌধুরী বলেন, জামালপুর থেকে আশুলিয়া পর্যন্ত নদী খনন হবে , মধুপুর আমাদের রতনগঞ্জ এলাকার বংশাই নদীর এই প্রজেক্টের দায়িত্বে নৌবাহিনীর একজন কর্মকর্তা, তার সাথে আমার কথা হয়েছে মধুপুর হতে রতনগঞ্জ পর্যন্ত নদী খননের কাজের অনুমতি দেয় নাই। যদি কেউ এখানে নদী খনন করে আমরা এলাকাবাসী তাদের প্রতিহত করবো।

এবিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.খাইরুল ইসলাম জানান, আমি শুনেছি এটি একটি বড় প্রকল্প কয়েকটি জেলার ভিতর দিয়ে এই কাজটি হবে। বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে কাজটি হবে। আমার উপজেলার অংশের মানুষের যদি ক্ষয়ক্ষতি তারা আমার কাছে একটি স্মারকলিপি দিতে পারে জনস্বার্থে আমি ঊর্ধ্বতন কর্মকর্তা কাছে পাঠিয়ে দিবো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে নদীখনন বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর ২০২৫