টাঙ্গাইল ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসক আরাফ বাংলাদেশের রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠিত। নরসিংদীর মাও. ওমর ফারুক এর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “সিংনা মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল খেলা।  টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আর এস পাইলট স্কুলের ১৩ ব্যাচের উদ্যোগে জমকালো ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও হাতি নিয়ে বর্ণাঢ্য শোডাউন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী স্টেশনে হৃদয়বিদারক ট্রেন দুর্ঘটনা, নিহত মা ও সন্তান নরসিংদী জেলা প্রশাসনের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান টাঙ্গাইলের কালিহাতীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধান গড়াই ২২ গ্রামের মাঠ এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। বীরবাসিন্দা ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও ঈদের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি :

প্রতিনিধি: মোস্তাক আহমেদ বাপ্পি
  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ২৩৯ বার পড়া হয়েছে

আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি :

প্রতিনিধি: মোস্তাক আহমেদ বাপ্পি

আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে জানানো হয়, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি এবং
প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
সারাদেশের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এতে অংশ নিচ্ছেন।

গতকাল রবিবার দুপুর পৌনে ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।
এতে বহু শিক্ষক আহত হন। পরে শিক্ষকরা শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা আশ্বস্ত করেছিলেন।এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও উৎসবভাতা উন্নীত করার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে। তবে ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হওয়ায় শিক্ষক সমাজে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি :

প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর ২০২৫