টাঙ্গাইল ০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরা অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সম্মাননা প্রদান; উন্নয়ন-অপরাধ দমনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- এমপি বর্জ্য নিষ্কাশনে নরসিংদী পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ৫টি ড্রাম ট্রাক হস্তান্তর করেন এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নজরদারিতে প্রস্তুতি, শিক্ষার্থীদের প্রতি সচেতনতার বার্তা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর নবীনবরণ, পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত | তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল এগিয়ে রয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী জনপ্রিয় নেত্রী জান্নাতুল হক শাপলা নরসিংদীর রায়পুরায় সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ; পরিদর্শনে নিম্নমানের কাজে এমপি বকুলের কঠোর হুশিয়ারী নরসিংদীর এলজিডির নিয়ম না মানার অভিযোগ; ভোগান্তির পুনরাবৃত্তি ঠেকাতে মানববন্ধনে এলাকাবাসী
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কালিহাতীতে জামায়াতের সমাবেশ ও মিছিল

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩২১ বার পড়া হয়েছে

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কালিহাতীতে জামায়াতের সমাবেশ ও মিছিল

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল): টাঙ্গাইলের কালিহাতীতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ডের পুলিশ বক্স সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল অপরাধের বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এসময় উপরোক্ত দাবিগুলো আদায়ের লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে আগত নেতাকর্মীরা ব্যানার, দলীয় প্রতীক ও স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। পরে সমাবেশস্থল থেকে একটি মিছিল বের হয়ে পুরাতন ভূঞাপুর রোড প্রদক্ষিণ করে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সামনে যায় এবং সেখান থেকে কলেজ মোড় চত্বরে ফিরে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিহাতী উপজেলা সেক্রেটারী এস এম এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও জেলা নায়েবে আমীর এবং টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে মনোনীত প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ আলী, সাবেক উপজেলা সেক্রেটারি হাফিজ উদ্দিন আকন্দ, এলেঙ্গা পৌর জামায়াতের সেক্রেটারী রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “দেশে একটি গোষ্ঠী জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চাইছে। কিন্তু জনগণ আর প্রহসনের নির্বাচন মেনে নেবে না। পিআর পদ্ধতিতে গ্রহণযোগ্য নির্বাচনই এখন সময়ের দাবি। জুলাই ঘোষণা ও জুলাই সনদ বলতে শুধু মুখের বুলি নয়, বাস্তবায়ন দেখতে হবে।”

এসময় বক্তারা প্রধান উপদেষ্টার সাথে সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়া এনসিপি প্রতিনিধির গায়ে ডিম নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু শারীরিক আক্রমণ বা অপমানের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না।’

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “পাঁচ দফা দাবি মানতে সরকার গড়িমসি করলে রাজপথেই তার জবাব দেওয়া হবে।”

শান্তিপূর্ণ এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কালিহাতীতে জামায়াতের সমাবেশ ও মিছিল

প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫