টাঙ্গাইল ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীর কৃতি সস্তান ড.আবদুল মঈন খানকে এলজিইডি মন্ত্রী করায় নরসিংদী (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলীর সহ সকল কর্মকর্তাগনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে সিনেমা প্রদর্শনে বাধা, বন্ধের মুখে ‘তাণ্ডব’

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ১১ জুন ২০২৫
  • / ৪৮১ বার পড়া হয়েছে

কালিহাতীতে সিনেমা প্রদর্শনে বাধা, বন্ধের মুখে ‘তাণ্ডব’

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ অডিটোরিয়ামে ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শনী স্থানীয় ‘আলেম সমাজে’র আপত্তির মুখে বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এক মাসের অনুমতি থাকলেও আয়োজকরা বৃহস্পতিবারের মধ্যেই শো বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রদর্শনীর আয়োজক জ্যাজ মাল্টিমিডিয়ার হেড অব মার্কেটিং কামরুজ্জামান সাইফুল জানান, টাঙ্গাইল জেলা পরিষদ থেকে প্রতিদিন ১০ হাজার টাকা ভাড়ায় এবং পাঁচ দিনের ভাড়া অগ্রিম দিয়ে ঈদের দিন থেকে এক মাসের জন্য সিনেমাটি প্রদর্শনের অনুমতি নেওয়া হয়েছিল। তবে বাধার কারণে বৃহস্পতিবারের মধ্যেই প্রদর্শনী গুটিয়ে নিতে হচ্ছে।

কামরুজ্জামান সাইফুল আজ মঙ্গলবার ডেইলি স্টারকে জানান, ঈদের আগের দিন থেকেই স্থানীয় মসজিদ ও মাদ্রাসা থেকে মাইকে ‘তাণ্ডব’ প্রদর্শনী বন্ধ করতে বলা হয় এবং পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এরপর একটি মিছিলও বের করা হয়, যা স্থানীয়ভাবে ভাইরাল হলে জনমনে আতঙ্ক তৈরি হয়। ঈদের দিন দর্শক না আসায় মাত্র ২০-২৫ জন দর্শক নিয়েই সন্ধ্যার শো চালু রাখেন তিনি।

সাইফুল বলেন, ‘পরদিন সিনেমা হল বন্ধে গণস্বাক্ষর সংগ্রহ করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা হয়। ঈদের আগেই থানায় পুলিশি সহায়তা চেয়ে আবেদন করেছিলাম। তবে থানা থেকে কোনো ধরনের সহায়তা করা হয়নি। ঈদের ছুটিতে টাঙ্গাইল ডিএসবি এবং এসপি অফিসে যোগাযোগ করেও সাহায্য না পেয়ে ব্যর্থ হতে হয়। শত বাধা সত্ত্বেও একক ইচ্ছেতে ঈদের পরের দিন অডিটোরিয়াম চালু রাখার সিদ্ধান্ত নিই। সেদিন মিছিল না হলেও তাদের সমাবেশ ঘটে।’

সাইফুল আরও জানান, ‘সালিশে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিতেও তারা রাজি হননি, বরং আমাকে দ্রুত চলে যেতে বলেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় (ইউনিয়ন শাখা) ইমাম পরিষদের সহ-সভাপতি মাদ্রাসা শিক্ষক হযরত আলী ডেইলি স্টারকে বলেন, ‘এলাকায় বেশ কয়েকটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অশ্লীলতা ছড়াতে পারে এমন আশঙ্কায় আলেম সমাজসহ স্থানীয়রা এই সিনেমা প্রদর্শনের বিপক্ষে।’

তিনি বলেন, ‘আয়োজক যিনি তিনি আমাদের কাছে এসেছিলেন, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সিনেমা চালানোর কথা বলেছিলেন। কিন্তু আমরা তো তাকে এটা চালাতে বলতে পারি না।’

স্থানীয় সমাজ ও মানবাধিকার কর্মী সাইদুর রহমান সমীর দৈনুক গনতদন্ত এবং দৈনিক স্বাধীন মতকে বলেন, ঈদ উপলক্ষে বিনোদন এবং চলচ্চিত্র শিল্প রক্ষায় এই প্রদর্শনীর আয়োজন করা হলেও বাধার মুখে আয়োজকদের চলে যেতে হচ্ছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ডেইলি স্টারকে বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন (ইউএনও) যে সিদ্ধান্ত নেবেন পুলিশ সে অনুযায়ী কাজ করবে।

যোগাযোগ করা হলে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, তিনি ছুটিতে আছেন। তিনি জেনেছেন, আয়োজকরা সেখানে চলচিত্র প্রদর্শনের জন্য জেলা পরিষদ থেকে অনুমতি নিয়েছিল। অপরদিকে প্রদর্শন বন্ধের জন্য আলেম সমাজের পক্ষ থেকে উপজেলা প্রশাসনে আবেদন করা হয়েছে।
এ ব্যাপারে মওলানা ইমাম শিক্ষক হযরত আলী জানান আমি সিনেমা পদর্শনীর বিপক্ষে আমাদের মতামত জানিয়েছি এবং থানায় অভিযোগ দিয়েছি আমরা সিনেমা হলে কোন আক্রমন বন্ধ করার নির্দেশ দেইনি ।
তিনি বলেন, ‘দেশে চলচ্চিত্র প্রদর্শন নিষিদ্ধ নয়। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে বিষয়টির একটি শান্তিপূর্ণ সুরাহা করা হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে সিনেমা প্রদর্শনে বাধা, বন্ধের মুখে ‘তাণ্ডব’

প্রকাশিত : বুধবার, ১১ জুন ২০২৫