টাঙ্গাইল ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস পালিত নওগাঁয় নয় দিনব্যাপী জগন্নাথ  দেবের রথযাত্রা উৎসব শুরু নরসিংদীতে নদীতে ডুবে একসঙ্গে ৪ শিশুর মৃত্যু এলজিইডি উপজেলা প্রকৌশলী কালিহাতীর কারিশমা কাল্পনিক প্রকল্পের নামে ১০ লাখ টাকা আত্মসাৎ! কালিহাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল চালক নিহত ১  আহত ২ শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা; চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে সদরের ইউএনও আসমা জাহান সরকার নরসিংদীর মাধবদীতে শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা চাচির, গোপন ক্যামেরায় ধর পড়ল ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে কৃষিপ্রতিমন্ত্রী করতে দলীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে সাংবাদিকগণের সম্মানার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / ২৩৫ বার পড়া হয়েছে

কালিহাতীতে সাংবাদিকগণের সম্মানার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে সাংবাদিকগণের সম্মানার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৫ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিহাতী উপজেলা শাখা কার্যালয়ে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী মিঞার সভাপতিত্বে ও সেক্রেটারী এস.এম. এনামুল হকের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখা ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য নায়েবে আমীর ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।

এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের আহবায়ক রশিদ আহাম্মদ আব্বাসী, দৈনিক নেক্সট নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন তুহিন, দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিব সরকার, কালিহাতী প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মতিন,মনসুর হেলাল বাদশা, আনিছুর রহমান শেলি,কালিহাতী রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমূখ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখা ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য নায়েবে আমীর বলেন, আমরা বিভেদের বাংলাদেশ চাই না। মানবিক ও সাম্যের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গড়তে সবার ভালবাসা চাই, সহযোগিতা চাই। তাদের পাশে চাই। আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে যুবকদের দেশ গড়ার কারিগর বানাবো। নারীদের যথাযোগ্য সম্মান দিবো। এই দেশে আর কোন ষড়যন্ত্র হতে দিবো না। জীবন দিবো তবুও কারো লালচক্ষু দেখাতে দিবোনা।

তিনি আরও বলেন, স্বাধীনতার এই দেশে যারাই ক্ষমতায় এসেছেন তারা আমানতকে খেয়ানত করেছেন। আমানতের মর্যাদা তারা রক্ষা করেননি। সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছেন। কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন। সবচেয়ে বেশিকষ্ট দিয়েছে গত সাড়ে ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে সাংবাদিকগণের সম্মানার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ ২০২৫