টাঙ্গাইল ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় কালিহাতীতে ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নরসিংদীর কৃতি সস্তান ড.আবদুল মঈন খানকে এলজিইডি মন্ত্রী করায় নরসিংদী (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলীর সহ সকল কর্মকর্তাগনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / ৯৫১ বার পড়া হয়েছে

কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং বিশেষ অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজনটি এক মিলনমেলার রূপ নেয়।

১৫ জানুয়ারি, বুধবার, সকাল ১১টায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে আয়োজিত এ অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এরপর কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, কুচকাওয়াজ প্রদর্শন, মশাল প্রজ্বালন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইন এবং উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আমির হোসেন, এবং ঘাটাইল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুর রহমান সিদ্দিকী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, এবং অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, উক্ত বিদ্যালয়ের শিক্ষিকা অনামিকা খন্দকার।

ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ নানা ইভেন্টে অংশ নেয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি শাহাদাত হুসেইন বলেন, “ক্রীড়া প্রতিযোগিতা কেবল শারীরিক দক্ষতার উন্নয়ন নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে।”

উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের এই আয়োজনের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দিনব্যাপী এই আয়োজন বিদ্যালয় ও আশেপাশের এলাকাকে উৎসবমুখর করে তোলে। শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ এবং আয়োজকদের সুষ্ঠু ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়।

শুভ্র মজুমদার
টাঙ্গাইল প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫