টাঙ্গাইল ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে তরুণ যুব সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / ৮৭৭ বার পড়া হয়েছে

কালিহাতীতে তরুণ যুব সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:

“খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই অনুপ্রেরণামূলক স্লোগানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঝাটিবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। তরুণদের মাদকমুক্ত জীবনের প্রতি উদ্বুদ্ধ করতে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনকে উৎসাহিত করতে ঝাটিবাড়ী ধুনাইল তরুণ যুব সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।

৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া। উদ্বোধনী ঘোষণা দেন বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কালিহাতী উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা। সভাপতিত্ব করেন বাংড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ।

এছাড়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু এবং বিশেষ আলোচক ছিলেন উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ওসমান গণী।

ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল—জিহাদ ফুটবল ফেডারেশন ও বন্ধু ফুটবল একাদশ। খেলোয়াড়দের নৈপুণ্য ও দর্শকদের উদ্দীপনায় ম্যাচটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় ট্রাইবেকারে বন্ধু ফুটবল একাদশকে হারিয়ে জিহাদ ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং শিরোপা জিতে নেয়।

ফুটবল টুর্নামেন্টটি শুধুমাত্র খেলাধুলার আসর নয়, বরং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত জীবনের প্রতি আগ্রহী করতে এবং সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে এক অনন্য দৃষ্টান্ত। এই ধরনের উদ্যোগ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শতাধিক দর্শকের উপস্থিতি এবং খেলোয়াড়দের অনবদ্য নৈপুণ্যে এ আয়োজন হয়ে উঠেছিল এক অভূতপূর্ব মিলনমেলা।

শুভ্র মজুমদার টাঙ্গাইলপ্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে তরুণ যুব সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫