টাঙ্গাইল ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

রা‌তের আঁধা‌রে ভেঙে দেওয়া হলো বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল

সিঁদুর ঘোষ রাজকুমার স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / ৩৩৫ বার পড়া হয়েছে

রা‌তের আঁধা‌রে ভেঙে দেওয়া হলো বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল

সিঁদুর ঘোষ রাজকুমার স্টাফ রিপোর্টার

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে রা‌তের আঁধা‌রে ভেকু দি‌যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান ও মুহাম্মদ মনসুর আলীর ম্যুরাল ভেঙে দেওয়া হ‌য়ে‌ছে।
সোমবার (৩০ ডি‌সেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর উদ্যো‌নে স্থা‌পিত এসব ম্যুরালগু‌লো ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। 

স্থানীয়রা জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পা‌লি‌য়ে যাওয়ার পর টাঙ্গাইল শহীদ স্মৃ‌তি পৌর উদ্যো‌নে মুক্তম‌ঞ্চের পা‌শে নি‌র্মিত বঙ্গবন্ধু ম্যুরা‌লের দুই পাশ ভে‌ঙে ফে‌লে আন্দোলনকারীরা। এসময় পা‌শে থাকা জাতীয় চার‌নেতার ম্যুরা‌লও ক্ষ‌তিগ্রস্ত হয়। প‌রে সোমবার রাতের আঁধা‌রে ভেকু দি‌য়ে তা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু ছাড়াও এখানে জাতীয় চার নেতার ছবি সম্বলিত ম্যুরাল ছিল।

মঙ্গলবার সকা‌লে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, পৌর উদ্যানে স্থা‌পিত ম্যুরাল ভাঙার বিষয়‌টি এখনও জা‌নি না। স্থান‌টিও প‌রিদর্শন করা হয়‌নি। 

এ বিষ‌য়ে জেলা প্রশাসক শরীফা হ‌কের বক্তব্য জান‌তে মোবাইলে একা‌ধিকবার যোগা‌যোগ করা হ‌লেও তি‌নি কল রি‌সিভ ক‌রেন‌নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রা‌তের আঁধা‌রে ভেঙে দেওয়া হলো বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল

প্রকাশিত : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪