টাঙ্গাইল ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম হাসমত আলী নেতার স্বরণে কালিহাতীতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি:
  • প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / ৮৬১ বার পড়া হয়েছে

কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম হাসমত আলী নেতার স্বরণে কালিহাতীতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুভ্র মজুমদার, কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সোলাকুড়া এলাকায মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং হাসমত নেতা সমর্থক গোষ্ঠীর আয়োজনে এক অনন্য শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৫ নং বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম হাসমত আলী নেতার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে এই আয়োজন করা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। শোকসভার পর উপস্থিত হাজারো মানুষের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়, যা অনুষ্ঠানটিকে আরও হৃদয়গ্রাহী করে তোলে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, জাকির হোসেন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন, হাসমত নেতা সমর্থক গোষ্ঠীর সভাপতি আলতাফ মাহমুদ খান, সদস্য সচিব শহিদুল ইসলাম, এবং অন্যান্য সদস্য লতিফ মেম্বার, ফজল, আব্দুল মালেকসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, মরহুম হাসমত আলী নেতার ত্যাগ, সাহসিকতা এবং সমাজসেবার অসামান্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন না, বরং ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক। তার নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

হাসমত নেতা সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়, মুক্তিযুদ্ধ ও সমাজসেবায় মরহুমের অসামান্য অবদানকে চিরন্তন করে রাখার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শোকসভা ও দোয়া মাহফিলের আবেগঘন পরিবেশে উপস্থিত সবাই মরহুমের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে তার স্মৃতিকে আরও উজ্জ্বল করে তুলেছেন।

শুভ্র মজুমদার
কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম হাসমত আলী নেতার স্বরণে কালিহাতীতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪