টাঙ্গাইল ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে সৎ মায়ের অমানুষিক নির্যাতনের শিকার ৫ বছরের শিশু

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল), প্রতিনিধি:
  • প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / ৪২৯ বার পড়া হয়েছে

কালিহাতীতে সৎ মায়ের অমানুষিক নির্যাতনের শিকার ৫ বছরের শিশু

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল), প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সৎ মায়ের অমানুষিক নির্যাতনের শিকার হয়েছে ৫ বছরের এক শিশু। হত্যার উদ্দেশ্য যৌনাঙ্গে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগে সুমাইয়া আক্তার নামের ওই সৎ মাকে গ্রেফতার করেছে পুলিশ।
সুমাইয়া উপজেলার আগ চারান গ্রামের আব্দুল করিমের মেয়ে।

গত ৭ নভেম্বর রাত ৭ টার দিকে কালিহাতীর জোয়াইর গ্রামের আবু হানিফের ছোট ছেলে শিশুটির বাবা রফিকুল ইসলামের থাকার ঘরে ঘটনাটি ঘটে।

সরেজমিনে ঘুরে ও মামলা সুত্রে জানাযায়, সন্ধ্যা ৭ ঘটিকার সময় ৫ বছরের শিশু জান্নাত ও তার সৎ মা সুমাইয়াকে ঘরে রেখে দাদা আবু হানিফ এশার নামাজ পড়তে যায়। এই সুযোগে সৎ মা সুমাইয়া ঘরের দরজা জানালা বন্ধ করে শিশু জান্নাতকে জোর করে উলঙ্গ করে এবং হত্যার উদ্দেশ্যে যৌনাঙ্গে আঙ্গুল ঢুকিয়ে গুরুতর রক্তাক্ত জখম করতে থাকে। শিশুটি ডাকচিৎকার করলেও জোর করে মুখ ছাপিয়ে ধরে নির্যাতন চালাতে থাকে।

শিশুটির দাদা আবু হানিফ জানান, ঘটনার দিন এশার নামাজ শেষে আমি বাড়ী ফিরে এসে দেখি ঘরের দরজা জানালা বন্ধ । আমি আমার ছোট ছেলের দ্বিতীয় স্ত্রী সুমাইয়াকে অনেক ডাকাডাকির পর দরজা খুললে দেখতে পাই, নাতনি রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। আমি ডাকাডাকি করলে আশে পাশের মানুষ এগিয়ে আসে। পরে তারা কালিহাতী, টাঙ্গাইল, মির্জাপুর হাসপাতাল গুলোতে নিয়ে গেলে কর্তৃপক্ষ ভর্তি না করে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়।

এই ঘটনায় জান্নাতের দাদা আবু হানিফ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালিহাতী থানায় মামলা দায়ের করেন।

কালিহাতী থানার এস আই ইমাম হোসেন জানান, ৭ নভেম্বর ঘটনাটি ঘটে। শিশুটির অবস্থা খুব গুরতর থাকায়, ৮ নভেম্বর দাদা আবু হানিফ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনসহ হত্যার উদ্যেশ্যে আঘাত সংক্রান্তে মামলা দায়ের করেন।
৯ নভেম্বর ঘটনাস্থলে যাই এবং প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা প্রতিয়মান হলে আসামী সৎ মা সুমাইয়া কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করি। ঘটনাটি খু্বই মর্মান্তিক এবং দুঃখজনক।

শুভ্র মজুমদার
কালিহাতী (টাঙ্গাইল)প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে সৎ মায়ের অমানুষিক নির্যাতনের শিকার ৫ বছরের শিশু

প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর ২০২৪